ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

পেনাল্টি শুটআউটে স্পেনকে হারিয়ে ইংল্যান্ডের ইউরো জয়..

Mohon | আপডেট: ২৮ জুলাই ২০২৫ - ১২:৫৩:১৬ পিএম

অনলাইন নিউজ ডেস্ক..

নারীদের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালের শিরোপা লড়াইয়ে ফুটবল ভক্তরা পেলেন এক অনবদ্য নাটকীয়তার দৃশ্যপট। রোমাঞ্চকর এক ফাইনালে নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে ১-১ গোলে সমতা বিরাজ করলে ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। আর সেখানে স্পেনকে ৩-১ ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ইউরোপের সেরা দল হিসেবে আত্মপ্রকাশ করল ইংল্যান্ড। বীরত্বের শেষ সাইনটা আঁকলেন ইংল্যান্ডের ফরোয়ার্ড ক্লোই কেলি—২০২২ সালের ফাইনালে অতিরিক্ত সময়ে জয়সূচক গোল দেওয়া এই ফরোয়ার্ড এবারও শিরোপা নির্ধারণী মুহূর্তে ইংল্যান্ডের শেষ স্পট কিকটি জালে পাঠিয়ে নিজেকে প্রমাণ করলেন বড় ম্যাচের নায়িকা হিসেবেই। ম্যাচের ২৫তম মিনিটে স্পেন এগিয়ে যায় ওনা বাত্লের ক্রস থেকে মারিওনা কালদেনতের হেডে। কিছুটা এলোমেলো ইংলিশ রক্ষণ ব্যবস্থার সুযোগ কাজে লাগিয়ে তারা পায় এই গোল। তার ওপর লরেন জেমসের গোড়ালির চোটে ইংল্যান্ড পড়ে চাপে। তবে বিরতির আগে ক্লোই কেলির বদলি হিসেবে মাঠে নামা হয় মোক্ষম সিদ্ধান্ত।দ্বিতীয়ার্ধে ইংল্যান্ড ঘুরে দাঁড়ায়। ম্যাচের ৫৭তম মিনিটে ক্লোই কেলির ডান দিক থেকে বাড়ানো নিখুঁত ক্রসে দুর্দান্ত হেডে গোল করেন অ্যালেসিয়া রুসো। এরপর স্পেন বলের দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও গোলের দেখা পায়নি। ইংলিশ রক্ষণ ও গোলরক্ষক হান্নাহ হ্যাম্পটনের দৃঢ়তায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত ৩০ মিনিটেও দুই দল গোলের জন্য মরিয়া হলেও স্কোরলাইন আর বদলায়নি। পেনাল্টি শুটআউটে প্রথমেই ইংল্যান্ড পিছিয়ে পড়ে, বেথ মিডের শট ঠেকিয়ে দেন স্পেনের গোলরক্ষক কাতা কোল। তবে এরপর হান্নাহ হ্যাম্পটন দারুণভাবে ফেরান কালদেনতে ও আইতানা বোনমাতির শট। যদিও ইংল্যান্ডের লিয়া উইলিয়ামসনের শটও ঠেকান কোল, কিন্তু স্পেনের সালমা পারালুয়েলো লক্ষ্যভ্রষ্ট হলে সুবিধা পায় ইংল্যান্ড। শেষ শটটি নিতে আসেন ক্লোই কেলি—তার চেনা স্টাইলে ছন্দে দৌড়ে এসে দুর্দান্ত শটে বল পাঠান জালে। মুহূর্তেই উল্লাসে ভাসে ইংলিশ শিবির, দ্বিতীয়বারের মতো ইউরো ট্রফি ঘরে তোলার আনন্দে।

অনলাইন নিউজ ডেস্ক :
কিউটিভি/রাজ/২৮ জুলাই ২০২৫/ দুপুর :১২.৫২

▎সর্বশেষ

ad