ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

চুয়াডাঙ্গায় ১১ কেজি ভারতীয় রূপাসহ আটক ২

Ayesha Siddika | আপডেট: ২৬ জুলাই ২০২৫ - ০৭:১৯:২৪ পিএম

ডেস্ক নিউজ : চুয়াডাঙ্গার সীমান্তবর্তী দর্শনা উপজেলা থেকে প্রায় ১১ কেজির ওজনের ভারতীয় দানাদার রূপা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৬ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার আজিমপুর গ্রামের একটি ফুড গোডাউনে অভিযান চালিয়ে রূপা উদ্ধারপূর্বক দুই চোরাকারবারীকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, দর্শনার পুরাতন বাজারের ইকরামুল হকের ছেলে রাজিউল ইসলাম (৩৭) ও আনোয়ারপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে মো. সাগর আলী (২১)। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনার ওই ফুড গোডাউনে এ অভিযান চালানো হয়। অভিযানে ভারতীয় দানাদার রূপা ভর্তি একটি কাগজের কার্টুন উদ্ধার করা হয়।

ওই কার্টুনের মধ্য থেকে ১০ দশমিক ৮৩৮ কেজি ওজনের রূপা জব্দ করা হয়, যার বাজারমূল্য ২৬ লাখ ৫২ হাজার টাকা। চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক পরিচালক লে. কর্নেল নাজমুল হাসান জানান, দর্শনা থানায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আটককৃতদের থানায় হস্তান্তরের পাশাপাশি জব্দ করা রূপা সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে।

 

আয়শা/২৬ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৭:১৫

▎সর্বশেষ

ad