ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

পাইলট তৌকিরের পরিবারের পাশে খালেদা জিয়া ও তারেক রহমান

Ayesha Siddika | আপডেট: ২৫ জুলাই ২০২৫ - ০৬:০৮:০৮ পিএম

ডেস্ক নিউজ : বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের মর্মান্তিক মৃত্যুতে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার বিকাল ৪টায় (২৫ জুলাই) ঢাকা সেনানিবাসে শহীদ তৌকিরের পারিবারিক বাসভবনে সাক্ষাৎ করতে যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। শোকসন্তপ্ত এই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে তাদের প্রতি খালেদা জিয়া ও তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন মির্জা ফখরুল।
এ সময় উপস্থিত ছিলেন— শহীদ তৌকিরের শ্বশুর এবং স্ত্রী আকশা আহম্মেদ নিঝুমসহ পরিবারের অন্যান্য সদস্যরা। এদিকে বিএনপি মহাসচিবের সঙ্গে উপস্থিত ছিলেন— দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক বিমানবাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর এবং বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তাবিষয়ক টিমের চিফ কোর্ডিনেটর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলাম প্রমুখ। 
উল্লেখ্য, রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে নিহত হন লেফটেন্যান্ট তৌকির ইসলাম।

 

 

আয়শা/২৫ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৬:০৫

▎সর্বশেষ

ad