ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

শেরপুর সীমান্তে শিশুসহ ২১ রোহিঙ্গাকে বিএসএফের পুশইন

Ayesha Siddika | আপডেট: ২৫ জুলাই ২০২৫ - ০১:৫৪:১২ পিএম

ডেস্ক নিউজ : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ২১ রোহিঙ্গাকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এরমধ্যে ১১ জন শিশু, ৫ জন নারী ও ৫ জন পুরুষ। বৃহস্পতিবার দিবাগত গভীর রাত ১টার দিকে স্থলবন্দর এলাকার ৩ নম্বর সীমান্ত গেইট দিয়ে তাদের বাংলাদেশে পুশইন করা হয়। এর আগে সন্ধ্যায় তাদের সীমান্তে আনা হয়। 

৩৯ বিজিবির ময়মনসিংহের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান প্রেস বিজ্ঞাপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্রমতে, পুশইন করা সবাই মিয়ানমারের নাগরিক। ২০১৬ সাল পর্যন্ত এরা বাংলাদেশের কক্সবাজার উখিয়া বালুখালি রোহিঙ্গা ক্যাম্পে ছিল। ২০১৭ সালে দালালের মাধ্যমে ভারতে প্রবেশ করে দিনমজুরের কাজ করত। সম্প্রতি বিষয়টি সেখানকার আইনশৃঙ্খলা বাহিনীর নজরে এলে বৃহস্পতিবার সন্ধ্যার পর তারা ডালু সীমান্তে কিল্লাপাড়া বিএসএফ ক্যাম্পে এদের হস্তান্তর করে।

পরে রাত সোয়া ১২টার দিকে নাকুগাঁও স্থলবন্দর এলাকার সীমান্ত পিলার ১৪১৫ এর মাঝখানে তিন নাম্বার গেইট দিয়ে তাদের বাংলাদেশে পুশইন করা হয়। এরপর স্থানীয়দের সহায়তায় হাতিপাগার বিজিবি ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে নাকুগাঁও মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করছে।

 

 

আয়শা/২৫ জুলাই ২০২৫,/দুপুর ১:৫০

▎সর্বশেষ

ad