ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতে ৬৬ মাওবাদীর আত্মসমর্পণ

Anima Rakhi | আপডেট: ২৫ জুলাই ২০২৫ - ০৮:৫২:৩৩ এএম

আন্তর্জাতিক ডেস্ক  : ভারতের ছত্তীসগড়ে ৬৬ জন মাওবাদী বিদ্রোহী আত্মসমর্পণ করেছেন। পুলিশ জানিয়েছে, আত্মসমর্পণকারী ৬৬ জন মাওবাদীর মধ্যে ৪৯ জনের মাথার দাম ছিল ২ কোটি ২৭ লাখ রুপি।

পুলিশ জানিয়েছে, সিপিআই (মাওবাদী)-র সশস্ত্র শাখা পিএলজিএ (পিপলস লিবারেশন গেরিলা আর্মি)-র আত্মসমর্পণকারী ৬৬ জন নেতা-কর্মীর মধ্যে ২৭ জন নারী। বিজাপুরে ২৫ জন, দন্তেওয়াড়ায় ১৫ জন, কাঁকেরে ১৩ জন, নারায়ণপুরে আট জন এবং সুকমায় পাঁচ জন আত্মসমর্পণ করেছেন। রাজ্য পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী বিএসএফ, সিআরপিএফ এবং আইটিবিপির উদ্যোগে আত্মসমর্পণ হয়েছে বলে জানান বিজাপুরের পুলিশ সুপার জিতেন্দ্রকুমার যাদব।

মাওবাদী নেতা-কর্মীদের মূল স্রোতে ফেরাতে গত বছর ছত্তীসগঢড় পুলিশ ‘নিয়া নার নিয়া পুলিশ’ (আমাদের গ্রাম, আমাদের পুলিশ) প্রচার কর্মসূচি শুরু করেছিল। তার আগে ২০২০ সালের জুনে শুরু হয়েছিল ‘লোন ভারাতু’ (গোন্ড ভাষায় যার অর্থ ‘তোমার বাড়ি ফিরে যাও’) পুনর্বাসন কর্মসূচি। ছত্তীসগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই গত মার্চে ‘নকশাল আত্মসমর্পণ এবং আক্রান্তদের পুনর্বাসন নীতি ২০২৫’ ঘোষণা করেছিলেন। আত্মসমর্পণকারী মাওবাদীদের পুনর্বাসন, চাকরি, আর্থিক সহায়তা এবং আইনি সুরক্ষা প্রদান করার মতো নানা বিষয় রয়েছে ওই প্রকল্পে।

নতুন আত্মসমর্পণ নীতিতে মাওবাদী সংগঠনের রাজ্য কমিটি, আঞ্চলিক কমিটি, কেন্দ্রীয় কমিটি এবং পলিটব্যুরোর সদস্যদের মতো উচ্চপদস্থ ক্যাডারদের এককালীন পাঁচ লক্ষ রুপি অনুদান দেওয়া হবে। তিনি জানিয়েছিলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে মাওবাদীদের নির্মূল করার যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা পালন করতে ছত্তীসগঢ় বদ্ধপরিকর।

কিউটিভি/অনিমা/২৫ জুলাই ২০২৫,/সকাল ৮:৫২

▎সর্বশেষ

ad