ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

সাগরে লঘুচাপ, সারাদেশে ভারি বৃষ্টির পূর্বাভাস

Anima Rakhi | আপডেট: ২৪ জুলাই ২০২৫ - ১০:৪৮:৩১ পিএম

ডেস্ক নিউজ : উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে আজ বৃহস্পতিবার। এর প্রভাবে রংপুর বিভাগ ছাড়া সারাদেশে বৃষ্টি বেড়েছে অনেকটাই। সর্বশেষ ২৪ ঘণ্টায় শুধু ফেনীতেই বৃষ্টি হয়েছে ১৬৭ মিলিমিটার। 

আবহাওয়া অধিদপ্তর বলছে আগামীকাল শুক্রবার দেশে বৃষ্টিপাতের ব্যাপ্তি ও তীব্রতা আরো বাড়তে পারে।

এ প্রবণতা অব্যাহত থাকতে পারে মাসের বাকি দিনগুলোতেও। এতে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা, জলাবদ্ধতা ও পাহাড়ধসের আশঙ্কা তৈরি হয়েছে।

দেশের সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে অতি ভারি বর্ষণে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার জেলার পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধ্বসের আশঙ্কাও রয়েছে।

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে বলেও জানিয়েছে অধিদপ্তর। 

 

কিউটিভি/অনিমা/২৪ জুলাই ২০২৫,/রাত ১০:৪৮

▎সর্বশেষ

ad