ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানের ঝড় থামালেন নাসুম

Ayesha Siddika | আপডেট: ২৪ জুলাই ২০২৫ - ০৯:১২:৫৩ পিএম

স্পোর্টস ডেস্ক : শাহিবজাদা ফারহান তেতে আছেন। সঙ্গে যোগ দিয়েছিলেন সাইম আইয়ুব। তবে বেশি মারমুখি হতে পারেননি। নাসুম আহমেদকে ছক্কায় ওড়ানোর পরের বলেই ফিরেছেন সাইম। তবে তার আগে ৮ ওভারে জমা করে দিয়েছেন ৮০ রান।

মিরপুরে পাকিস্তানের পক্ষে রানের ঝড় তোলা ফারহান অবশ্য ফিফটি করে বাংলাদেশের গলার কাটা হয়ে আছেন। এখন পর্যন্ত ৩৫ বলে পাঁচটি করে চার-ছক্কায় ৫৬ রান তুলেছেন। ফেরার আগে সাইম ১৫ বলে করেছেন ২১ রান।

পাঁচ পরিবর্তন নিয়ে নামা বাংলাদেশ এখন পর্যন্ত ছয়জন বোলার ব্যবহার করেছে। সাফল্য নাসুম ছাড়া কেউই পাননি। দুই ওভারে ২২ রান খরচ করেছেন তাসকিন আহমেদ। সাইফউদ্দিন বাদে বাকি সবাই খরচ করেছেন ওভারপ্রতি ১০ এর বেশি রান।

হোয়াইটওয়াশের লক্ষ্যে আজ টাইগার একাদশে উলট-পালট হয়েছে। মোস্তাফিজ, পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন, তাওহীদ হৃদয় ও তানজিম হাসান সাকিবের বদলে দলে এসেছেন তানজিদ হাসান তামিম, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ।

টি-টোয়েন্টি ফরম্যাটে এখন পর্যন্ত মোট ২৪ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। এর মধ্যে বাংলাদেশ জিতেছে ৫ বার, যার দুটোই আবার শেষ দুই ম্যাচে। আর পাকিস্তান জয় পেয়েছে ১৯ বার। এই সিরিজের প্রথম দুটি জয় বাদে শেষ নয় বছরে একটি ম্যাচও জিততে পারেনি বাংলাদেশ।

 

 

আয়শা/২৪ জুলাই ২০২৫,/রাত ৯:০০

▎সর্বশেষ

ad