ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

কাউকে গ্রেফতারের ১২ ঘণ্টার মধ্যে পরিবারকে জানাতে হবে

Ayesha Siddika | আপডেট: ২৪ জুলাই ২০২৫ - ০৮:৩৪:০৯ পিএম

ডেস্ক নিউজ : কাউকে গ্রেফতারের ১২ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তির পরিবার বা বন্ধু বা আইনজীবীর সঙ্গে যোগাযোগ করে তা জানাতে হবে। এ সংক্রান্ত বিধান রেখে ফৌজদারি কার্যবিধি (সিআরপিসি) সংশোধন করছে অন্তর্বর্তী সরকার।

বৃহস্পতিবার (২৪ জুলাই) উপদেষ্টা পরিষদের সভায় সিআরপিসি সংশোধনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। সভা শেষে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল।

উল্লেখ্য যে, বর্তমানে বাংলাদেশ সংবিধান ও ফৌজদারি কার্যবিধিতে কোনো ব্যক্তিকে গ্রেফতার করার ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করার বিধান রয়েছে। এছাড়া, গ্রেফতারের সঙ্গে সঙ্গে ব্যক্তির পরিবার ও স্বজনদের জানানোর বিষয়ে উচ্চ আদালতের নির্দেশনাও রয়েছে।

তবে অতীতের বহু ঘটনায় এর ব্যত্যয় ঘটতে দেখা গেছে। মূলত এমন প্রেক্ষাপটেই ফৌজদারি কার্যবিধি সংশোধনের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার।

 

 

আয়শা/২৪ জুলাই ২০২৫,/রাত ৮:২৮

▎সর্বশেষ

ad