ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

টিকিট বিক্রির টাকা মাইলস্টোনে হতাহতদের সহায়তায় দেবে বিসিবি

Ayesha Siddika | আপডেট: ২৪ জুলাই ২০২৫ - ০৮:০৩:৪১ পিএম

স্পোর্টস ডেস্ক : এক বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানিয়েছে বিসিবি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংহতি ও স্মরণের অংশ হিসেবে বিসিবি সম্পূর্ণ অর্থ ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সাম্প্রতিক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় হতাহতদের এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে সহায়তার জন্য দিচ্ছে। বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, ক্রিকেট বাংলাদেশে খেলার চেয়েও বেশি কিছু। এটি আমাদের জাতীয় আত্মার একটি অংশ। শোক এবং স্মরণের এই সময়ে আমাদের একসঙ্গে দাঁড়াতে হবে।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা ঘটে গত সোমবার (২১ জুলাই)। সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে স্কুল পর্যায়ের বহু শিক্ষার্থী ছিল। তাদের অনেকে হতাহত হন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) তথ্যমতে, এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩৪ জন মারা গেছেন। বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন আরও অনেকে।

 

 

আয়শা/২৪ জুলাই ২০২৫,/রাত ৮:০০

▎সর্বশেষ

ad