ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

রুদ্ধশ্বাস ম্যাচ জিতে ইউরোর ফাইনালে স্পেন

Ayesha Siddika | আপডেট: ২৪ জুলাই ২০২৫ - ০৬:২৩:৫১ পিএম

স্পোর্টস ডেস্ক : হাড্ডাহাড্ডি এক লড়াই শেষে জার্মানিকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো নারী ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে স্পেন। জয়সূচক একমাত্র গোলটি করেন আয়তানা বোনমাতি।

উয়েফা উইমেন্স ইউরোর আগমুহূর্তে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন ভাইরাল মেনিনজাইটিসে ভোগা বোনমাতি। টুর্নামেন্টের পাঁচ ম্যাচেই তিনি খেলেছেন, তবে গোলের দেখা পাননি। অবশেষে সেমিফাইনালেই দুবারের ব্যালন ডি’অরজয়ী করলেন বহুল কাঙ্ক্ষিত গোল। যা স্প্যানিশ মেয়েদের নিয়ে গেলো প্রথমবারের মতো নারী ইউরোর ফাইনালে।

রোমাঞ্চকর এই ম্যাচের ৯০ মিনিট ছিল গোলশূন্য ড্র। এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। ম্যাচ যখন টাইব্রেকারে যাওয়ার পথে, ঠিক তার সাত মিনিট আগে ডেডলক ভাঙ্গেন বোনমাতি। ১১৩ মিনিটে সতীর্থ ফুটবলার রেবেকা নাকের সঙ্গে চমৎকার বোঝাপড়ায় কোনাকুনি শটে জার্মান গোলরক্ষককে পরাস্ত করেন বোনমাতি।

ফাইনালে তাদের প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড। আগামী রোববার (২৭ জুলাই) রাত ১০টায় সুইজারল্যান্ডের সেন্ট জ্যাকব পার্কে দুই দল শিরোপা নির্ধারণী ম্যাচে লড়বে।

 

 

আয়শা/২৪ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৬:২২

▎সর্বশেষ

ad