ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

যান্ত্রিক ত্রুটি, ২৮৭ যাত্রী নিয়ে বিমান ফিরে গেলো চট্টগ্রামে

Anima Rakhi | আপডেট: ২৪ জুলাই ২০২৫ - ১১:৩৩:৪১ এএম

ডেস্ক নিউজ : চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়া বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। এ কারণে ফ্লাইটটি ফের চট্টগ্রামে ফিরে গেছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ৮টা ৫৮ মিনিটে ফ্লাইটটি চট্টগ্রামের শাহআমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।

জানা যায়, বৃহস্পতিবার সকাল সোয়া ৭টায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে চট্টগ্রামে পৌঁছে বিমান বাংলাদেশের ফ্লাইট বিজি-১৪৮। ২৮৭ জন যাত্রী নিয়ে বিমানটি ৮টা ৩৭ মিনিটে ফের ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।

তবে উড্ডয়নের পর বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। একারণে বিমানটি গতিপথ পরিবর্তন করে ফের চট্টগ্রামে ফিরে যায়।

বিষয়টি নিশ্চিত করে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল গণমাধ্যমকে বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে ফিরে আসা বিমানটি চট্টগ্রামে নিরাপদে অবতরণ করেছে। বিমানটি বিমানবন্দরের বে নম্বর-৮ এ অবস্থান করছে।

ফ্লাইটের যাত্রীরা নিরাপদে রয়েছেন বলে জানান তিনি।

কিউটিভি/অনিমা/২৪ জুলাই ২০২৫,/সকাল ১১:৩৩

▎সর্বশেষ

ad