ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতীয় চিকিৎসক দল ঢাকায়

Anima Rakhi | আপডেট: ২৩ জুলাই ২০২৫ - ১০:৪৮:৪৯ পিএম

ডেস্ক নিউজ : রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের চিকিৎসায় ঢাকায় এসেছে ভারতের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল। বুধবার রাত ৯ টায় তারা ঢাকা এসে পৌঁছায়। এই বিশেষজ্ঞ দলে দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক এবং দুইজন অভিজ্ঞ নার্স রয়েছেন। তারা ভারতের নয়াদিল্লীর রাম মনোহর লোহিয়া হাসাপাতাল ও সফদারজং হাসপাতালের চিকিৎসক।

এর আগে, গত মঙ্গলবার দেশটির পররাাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, অগ্নিদগ্ধ ব্যক্তিগণের চিকিৎসার জন্য প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিয়ে অগ্নিদগ্ধ বিশেষজ্ঞ ডাক্তার ও নার্সদের একটি দল ঢাকায় রোগীদের অবস্থা মূল্যায়ন করবেন এবং প্রয়োজনে ভারতে আরও চিকিৎসা এবং বিশেষায়িত সেবার জন্য সুপারিশ করবেন। তাদের প্রাথমিক মূল্যায়ন এবং চিকিৎসার উপর নির্ভর করে অতিরিক্ত চিকিৎসক দলও পৌঁছতে পারে।

কিউটিভি/অনিমা/২৩ জুলাই ২০২৫,/রাত ১০:৪৮

▎সর্বশেষ

ad