ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

বাবার প্রথম বলেই ছক্কা হাঁকাল ছেলে (দেখুন ভিডিওতে)

Ayesha Siddika | আপডেট: ২৩ জুলাই ২০২৫ - ১০:০৩:২৯ পিএম

স্পোর্টস ডেস্ক : গত শনিবারের (১৯ জুলাই) ঘটনা, আফগানিস্তানের ঘরোয়া টুর্নামেন্ট শপাগিজা ক্রিকেট লিগের এক ম্যাচে মুখোমুখি বাবা-ছেলে। মিস আইনাক নাইটসের হয়ে মাঠে নামেন আফগানিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবী। প্রতিপক্ষ দল আমো শার্কসের হয়ে মাঠে নামেন তার ছেলে হাসান ইসাখিল।  

কাবুল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আমো শার্কসের হয়ে তখন স্ট্রাইকে ছিলেন নবীর ছেলে হাসান। রাউন্ড দ্য উইকেট থেকে নবীর করা প্রথম বলেই ডিপ মিড উইকেটের ওপর দিয়ে বিশাল এক ছক্কা হাঁকালেন তার ছেলে হাসান। 
 
মুহূর্তেই এই ভিডিওটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওতে দেখা যায়, ছক্কা খাওয়ার পর কিছুটা বিস্ময়ে ছেলের দিকে তাকিয়ে থাকেন নবী। অন্যদিকে তার ছেলে ইসাখিল ছিলেন নির্লিপ্ত। হেসে কিছুটা কথা বলেন অপর প্রান্তের ব্যাটসম্যান শহীদউল্লাহ কামালের সঙ্গে। 
 

 

এমন মজার মুহূর্ত নিয়ে মজা করতে ভুলেননি ধারাভাষ্যকারও। মন্তব্য করেন, ‘মোহাম্মদ নবীকে স্বাগত জানানোর জন্য এর চেয়ে ভালো উপায় আর কী হতে পারে!’ আরেক ধারাভাষ্যকার বলেন, ‘এই ছেলে কিন্তু মোটেও ভদ্রতা দেখাল না। বাবার প্রথম বলেই এমন ছক্কা!’ 
 
ওই ওভারের পর আর বোলিংয়ে আসেননি নবী। সে ওভারে ১২ রান খরচ করেছিলেন তিনি। তবে ছেলের কাছে ছক্কা খেলেও শেষ হাসিটা হেসেছেন তিনিই। ছেলের দল আমো শার্কস ১৬২ রানে অলআউট হয়। ৩ ওভার হাতে রেখে সেই লক্ষ্য টপকে যায় নবীর দল আইনাক নাইটস, ৫ উইকেটের জয় পায় তারা। 

নবীর ছেলে ইসাখিল অবশ্য নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। ব্যাট হাতে করেছেন ৫২ রান। ঘরোয়া ক্রিকেটে অবশ্য তার শুরুটা ছিল বেশ উজ্জ্বল। প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম চার ম্যাচে দুটি সেঞ্চুরি করেছেন, টি-টোয়েন্টিতে করেছেন ৪টি হাফ-সেঞ্চুরি। আন্তর্জাতিক মঞ্চে হয়তো খুব শিগগিরই দেখা যাবে মোহাম্মদ নবীর ছেলে হাসান ইসাখিলকে।

 

 

আয়শা/২৩ জুলাই ২০২৫,/রাত রাত ৯:৫৫

▎সর্বশেষ

ad