ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

রিয়ালের ব্রাজিলিয়ান উইঙ্গারকে ঘিরে নতুন স্বপ্ন লিভারপুলের!

Mohon | আপডেট: ২৩ জুলাই ২০২৫ - ০৪:০৬:২১ পিএম

অনলাইন নিউজ:

লিভারপুলের গ্রীষ্মকালীন দলবদল অভিযান জমে উঠেছে। ৭৯ মিলিয়ন পাউন্ডে হুগো একিতিকে দলে টানা এখন কেবল সময়ের অপেক্ষা। আর এবার আলোচনায় উঠে এসেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান উইঙ্গার রদ্রিগো। ফরাসি ফরোয়ার্ড একিতিকে আসছেন আক্রমণভাগে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করতে, আর তাকে ঘিরে আর্নে স্লটের শুরুর একাদশে বড় রদবদলের আভাস মিলছে। লিভারপুল ইতিমধ্যে ফ্রাঙ্কফুর্টের সঙ্গে চুক্তির কাজ প্রায় চূড়ান্ত করেছে এবং খেলোয়াড়ের মেডিক্যালও সম্পন্ন হতে চলেছে। এই চুক্তি হলে এবারের দলবদলেই ক্লাবের খরচ ২০০ মিলিয়ন পাউন্ড ছাড়িয়ে যাবে।এতিমধ্যে আরেক চমক হিসেবে উঠে এসেছে রদ্রিগোর নাম। ফুট মার্কেটো সূত্রে জানা গেছে, ২৪ বছর বয়সী এই ব্রাজিলিয়ান উইঙ্গারের এজেন্টের সঙ্গে ইতিমধ্যে আলোচনা শুরু করেছে লিভারপুল। যদিও রিয়াল মাদ্রিদের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা এখনো হয়নি, তবে লিভারপুল বোর্ড তার সম্ভাব্য প্রাপ্যতা যাচাই করছে। রদ্রিগোর পক্ষ থেকে ইংল্যান্ডে খেলার আগ্রহ প্রকাশ পাওয়া গেছে। যদিও পিএসজি ও বায়ার্ন মিউনিখও তার জন্য আগ্রহী, তবুও প্রিমিয়ার লিগই তার প্রথম পছন্দ। রিয়ালে জাবি আলোনসোর অধীনে তার ভবিষ্যৎ অনিশ্চিত থাকায় লিভারপুলের এই প্রস্তাব তার জন্য আশা জাগাচ্ছে। তবে, রদ্রিগোকে দলে আনার আগে লিভারপুলকে তারকা উইঙ্গার লুইস দিয়াজকে বিক্রি করতে হবে। বায়ার্ন মিউনিখ এর আগে ৫৯ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিয়েছিল, যা ক্লাব ফিরিয়ে দিয়েছে। তবে জার্মান ক্লাব নতুন প্রস্তাব নিয়ে ফেরত আসার সম্ভাবনা রয়েছে।

অনলাইন নিউজ ডেস্ক :
কিউটিভি/রাজ/২৩ জুলাই ২০২৫/বিকাল:৪.০৫

▎সর্বশেষ

ad