ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

মাইলস্টোন ট্র্যাজেডিতে শাহিন আফ্রিদির শোক

Anima Rakhi | আপডেট: ২২ জুলাই ২০২৫ - ০৪:৩১:৩৫ পিএম

ডেস্ক নিউজ : রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের স্থায়ী ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ ট্র্যাজেডির সৃষ্টি হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এই দুর্ঘটনায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। এমন হৃদয়বিদারক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে দেশের ক্রীড়াঙ্গন, পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনের খেলোয়াড়রাও শোক প্রকাশ করেছেন।

বাংলাদেশের ক্রিকেটারদের পাশাপাশি পাকিস্তানের পেসার ও সাবেক অধিনায়ক শাহিন শাহ আফ্রিদিও এই মর্মান্তিক ঘটনার পর এক আবেগঘন বার্তায় শোক জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ তিনি লিখেছেন,’হৃদয়বিদারক এবং মর্মান্তিক। বাংলাদেশের এই ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য দোয়া। পরিবারগুলোর জন্য অলৌকিক কিছু এবং শক্তি কামনা করছি।’

যদিও বর্তমানে চলমান বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজে দলে নেই শাহিন আফ্রিদি, তবে ঢাকায় অবস্থান করা পাকিস্তান দল থেকে দূরে থেকেও তিনি বাংলাদেশের এই দুঃসময়ে পাশে থাকার বার্তা দিয়েছেন।

শুধু শাহিনই নন, আরেক পাকিস্তানি পেসার নাসিম শাহও এক্স-এ আবেগঘন বার্তায় শোক জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘আজ বাংলাদেশের জন্য একটি দুঃখজনক দিন। এই দেশটি আমার হৃদয়ের খুব কাছের। এই ভয়াবহ ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের সকলের প্রতি আমার গভীর সহানুভূতি ও প্রার্থনা। এই অন্ধকার সময়ে আল্লাহ যেন তাদের শান্তি ও শক্তি দান করেন।’

Heartbreaking and tragic. Prayers for the victims of #BangladeshPlaneCrash.

Hoping for miracles and strength for the families. ?

— Shaheen Afridi (@iShaheenAfridi) July 21, 2025

কিউটিভি/অনিমা/২২ জুলাই ২০২৫,/বিকাল ৪:৩১

▎সর্বশেষ

ad