ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

বিমান দুর্ঘটনা : নিহতদের কবরের জন্য জায়গা নির্ধারণ করে দিলেন প্রধান উপদেষ্টা

Mohon | আপডেট: ২২ জুলাই ২০২৫ - ০৪:১৪:২৯ পিএম

অনলাইন নিউজ:

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহতদের কবরস্থানের জন্য মাইলস্টোন স্কুলের কাছে উত্তরা ১২ নম্বরের সিটি করপোরেশনের কবরস্থানে জায়গা নির্ধারণ করে দিয়েছেন।

পরবর্তী সময়ে এই কবরস্থান তাদের স্মৃতি রক্ষার্থে সংরক্ষণ করা হবে। মঙ্গলবার (২২ জুলাই) প্রধান উপদেষ্টা প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

প্রসঙ্গত, সোমবার (২১ জুলাই) দুপুরে রাজধানীর উত্তরায় দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে। আর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭৮ জন।

মঙ্গলবার (২২ জুলাই) সকালে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান।

অনলাইন নিউজ ডেস্ক:
কিউটিভি /রাজ/২২ জুলাই ২০২৫/বিকাল: ৪.১৫

 

▎সর্বশেষ

ad