ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

আমাদের ব্লাড ব্যাংকে আপাতত রক্ত নেওয়া শেষ : ডা. মো. সায়েদুর রহমান

Anima Rakhi | আপডেট: ২১ জুলাই ২০২৫ - ১০:০৯:২৯ পিএম

ডেস্ক নিউজ : প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেছেন, আমাদের ব্লাড ব্যাংকে আপাতত রক্ত নেওয়া শেষ। আপাতত আর কেউ রক্ত দেবেন না। আমরা মানুষের আবেগের প্রতি সম্মান জানিয়ে রক্ত নিয়েছি।

সোমবার (২১ জুলাই) রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীনদের অবস্থা নিয়ে রাতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আইসিইউতে যেসব রোগী আছে তাদের বেশিরভাগের শ্বাসনালী পোড়া। তাদেরকে ভ্যান্টিলেশন দেওয়া হচ্ছে। তাদেরকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হচ্ছে।

সায়েদুর রহমান বলেন, মঙ্গলবার (২২ জুলাই) থেকে প্রতি ৬ ঘণ্টা পরপর রোগীদের শারীরিক অবস্থা নিয়ে সংবাদ সম্মেলনে আপডেট জানানো হবে। যাতে কোনো রকমের বিভ্রান্তি তৈরি না হয়। আমরা মারা যাওয়ার সংখ্যাকে গুরুত্ব দিচ্ছি না। কারণ কিছুক্ষণ আগেও দুইজন মারা গেছেন। হাসপাতালে আনার পর তিনজন মারা গেছে।

বর্তমানে বার্ন ইউনিটে ৪৪ জন ভর্তি আছেন জানিয়ে তিনি বলেন, সিএমএইচে ১২ জন মারা গেছে। আর সেখানে চিকিৎসাধীন আছেন ২৫ জন। আমরা সব মিলিয়ে ১৭ জন মৃত্যুর সংখ্যা নিশ্চিত করছি। আর হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৮৮ জন।

কিউটিভি/অনিমা/২১ জুলাই ২০২৫,/রাত ১০:০৯

▎সর্বশেষ

ad