ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

দুর্গাপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

Ayesha Siddika | আপডেট: ০৯ আগস্ট ২০২৬ - ০৯:৪০:৪৪ পিএম

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন দুর্গাপুর উপজেলা কমিটির আয়োজনে বেসরকারী উন্নয়ন সংস্থা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)’র সহযোগীতায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। রবিবার (০৯ আগষ্ট) দুপুরে নানা আয়োজনে এদিবস পালিত হয়।

এ উপলক্ষে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত আদিবাসী জনগোষ্ঠীর নারী-পুরুষের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র‌্যালী পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে কমরেড মনিসিংহ স্মৃতি যাদুঘর মিলনায়তনে ”আদিবাসীদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে” এ প্রতিপাদ্যে আদিবাসী ইউনিয়ন উপজেলা কমিটির সভাপতি অবণী কান্ত হাজং এর সভাপতিত্বে আদিবাসী নেত্রী চিনু রেমার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন বাংলাদেশ আদিবাসী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা কমরেড ডাঃ দিবালোক সিংহ।

বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন সিপিবি জেলা কমিটির সম্পাদক আলকাছ উদ্দিন মীর, উপজেলা কমিটির সম্পাদক মোরশেদ আলম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, বাংলাদেশ হাজং ছাত্রসংগঠনের সভাপতি অন্তর হাজং, আদিবাসী নেত্রী পার্বতী রিছিল, লিটন হাজং, দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের সহকারী পরিচালক শামছুল আলম খান প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশে আবহমানকাল থেকে নানাজাতি, কৃষ্টি-সংস্কৃতির লোক বসবাস করছে বিধায় আমাদের ইতিহাস এতো সমৃদ্ধ। কিন্তু এখনো পর্যন্ত আদিবাসী জনগোষ্ঠীকে সাংবিধানিক স্বীকৃতি দেয়া হয়নি। আদিবাসীদের ভাষা, সংস্কৃতি ও ভুমিরক্ষা করে তাদের জীবন-মান নিশ্চিত করতে সরকারের পাশাপাশি সকলপ্রতিষ্ঠান কে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। আলোচনা শেষে আদিবাসী শিল্পীরা তাদের ঐতিহ্য ও কৃষ্টি তুলে ধরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন।

 

 

আয়শা/০৯ অগাস্ট ২০২৬,/রাত ৯:২০

▎সর্বশেষ

ad