ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

চলতি মাসে কি আরও শৈত্যপ্রবাহ আসছে?

superadmin | আপডেট: ২০ জানুয়ারী ২০২৬ - ০২:২২:৪০ পিএম

ডেস্কনিউজঃ চলতি বছরের জানুয়ারি মাসে শৈত্যপ্রবাহ বয়ে গেছে। দেশের বিভিন্ন অঞ্চলে কয়েক দফা শৈত্যপ্রবাহে জনজীবনে বিপর্যয় নেমে আসে। এ মাসের বাকি দিনগুলোতে আরও প্রবাহ আসবে কিনা এমন প্রশ্ন এখন মুখে মুখে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এ মাসের বাকি দিনগুলোতে দেশে শৈত্যপ্রবাহের সম্ভাবনা কম বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, মাসের বাকি দিনগুলোতে শৈত্যপ্রবাহের সম্ভাবনা কম। দিনের সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে যাওয়ায় দেশের বিভিন্ন জেলা থেকে শৈত্যপ্রবাহ দূর হয়েছে। তবে আগামী দুদিন তাপমাত্রা কিছুটা কমতে পারে, এতে শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা দেখছি না।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯.৪ ডিগ্রি সেলসিয়াস তেঁতুলিয়ায়। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস।

বিপুল/২০.০১.২০২৬/দুপুর ২.১৫

▎সর্বশেষ

ad