ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

ফিফটি করেই ভুল বোঝাবুঝিতে শেষ হৃদয়ের দৌড়

Ayesha Siddika | আপডেট: ০৫ জুলাই ২০২৫ - ০৬:৩৩:১১ পিএম

স্পোর্টস ডেস্ক : মাত্রই ফিফটি ছুঁয়েছিলেন তাওহীদ হৃদয়। বাউন্ডারির দেখা না পেলেও ডাবলস নিয়ে রানের গতি বাড়ানোর চেষ্টায় ছিলেন। ৪০তম ওভারে দুটি ডাবলস নিয়েছিলেন। ৪১তম ওভারের দ্বিতীয় বলেও  দুই রান নিতে চেয়েছিলেন তিনি। অন্য প্রান্তে থাকা তানজিম সাকিবও সবুজ সংকেত দিয়েছিলেন। কিন্তু ফিল্ডারের হাতে বল দেখে দ্বিতীয় রান নেওয়ার সময় হঠাৎ হৃদয়কে ফিরিয়ে দেন। ক্রিজের মাঝপথে পৌঁছে যাওয়া হৃদয় আর নন-স্ট্রাইক প্রান্তে ফিরতে পারেননি। তার আগেই বেলস ফেলে দেন বোলার দুনিথ ওয়েলালাগে।

তাতে ৫১ রানেই শেষ হয় হৃদয়ের ইনিংস। দারুণ ধৈর্যের পরিচয় দিয়ে ফিফটি পর্যন্ত পৌঁছানো হৃদয়ের আউটের ধরনে ব্যাপক হতাশা প্রকাশ করেন। রাগে ব্যাট ছুড়ে ফেলে দেন ক্রিজে। হৃদয়ের পর ক্রিজে আসা হাসান মাহমুদ ফিরেছেন রানের খাতা খোলার আগেই। এরপর হাসারাঙ্গার বলে লেগ বিফোরের ফাঁদ পড়েছেন তানভির ইসলাম (৪)। ৪১.৫ ওভারে ২১৮ রানে নবম উইকেট পতন হয়েছে বাংলাদেশের।

 

কিউটিভি/আয়শা//০৫ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৬:২২

▎সর্বশেষ

ad