ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

ট্রাম্প-পুতিনের ফোনালাপের পরই ইউক্রেনে ব্যাপক হামলা

Ayesha Siddika | আপডেট: ০৪ জুলাই ২০২৫ - ০২:৩৩:৫১ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ফোনালাপে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ‘কোনো অগ্রগতি’ হয়নি বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এ কথা বলার কয়েক ঘণ্টা পরই শুরু হয় হামলা।

কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তাইমুর তাকাচেঙ্কোর মতে, ঘণ্টাব্যাপী এই হামলায় অন্তত আটজন আহত হয়েছেন এবং এতে দুটি জেলা শহরের কিছু বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। 
 
শুক্রবার ভোরে ইউক্রেনীয় বিমান বাহিনী জানায়, কিয়েভের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে এবং একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার বিষয়েও সতর্ক করা হয়। এর কিছুক্ষণ পরেই, শহরে একটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় বলেও জানা গেছে।
 
সিএনএনের স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, শহরের কেন্দ্রস্থলের কিছু অংশে প্রচণ্ড ধোঁয়া দেখা গেছে এবং আকাশে ড্রোনের শব্দও শোনা যায়। সাম্প্রতিক সপ্তাহগুলোতে, ইউক্রেনে প্রায় রাতেই বিমান হামলা চালিয়েছে রাশিয়া, যাতে শত শত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করা হয়েছে।  

 ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি জানান, শুধুমাত্র জুন মাসেই রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে ৩৩০টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার মধ্যে প্রায় ৮০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এছাড়া ৫ হাজার যুদ্ধ ড্রোন এবং ৫ হাজার গ্লাইডিং বোমা দিয়েও হামলা হয়েছে।

 

 

কিউটিভি/আয়শা//০৪ জুলাই ২০২৫,/দুপুর ২:৩৪

▎সর্বশেষ

ad