ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

শ্রীলংকাকে ২৪৪ রানে গুঁড়িয়ে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ

Ayesha Siddika | আপডেট: ০২ জুলাই ২০২৫ - ০৭:৪২:২৬ পিএম

স্পোর্টস ডেস্ক : শ্রীলংকা ক্রিকেট দলকে ৪৯.২ ওভারে ২৪৪ রানে অলআউট করে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। বুধবার শ্রীলংকার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ২৯ রানে ৩ উইকেট হারায় স্বাগতিকরা। এরপর দলের হাল ধরেন অধিনায়ক চারিথ আসালাঙ্কা। তার সেঞ্চুরিতে ২৪৪ রান তুলতে সক্ষম হয় লংকানরা।

দলের হয়ে একাই ১০৬ রান করেন অধিনায়ক আসালাঙ্গা। এছাড়া কুশাল মেন্ডিস করেন ৪৫ রান। ২৯ রান করেন জেনিথ লিয়ানাগে। ২২ রান করে করেন মিলান রত্নায়েকে আর ওয়ানেন্দু হাসারাঙ্গা। বাংলাদেশ দলের হয়ে ৪৭ রানে ৪ উইকেট শিকার করেন তাসকিন আহমেদ। ৪৬ রানে ৩ উইকেট নেন তানজিম হাসান সাকিব।

এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্বাগতিক শ্রীলংকা। চতুর্থ ওভারের প্রথম বলে তানজিম হাসান সাকিবের শিকারে পরিনত হন পাথুম নিশাঙ্কা। এরপর শ্রীলংকা শিবিরে পরপর দুই ওভারে জোড়া আঘাত হানেন তাসকিন আহমেদ। পঞ্চম ওভারের তৃতীয় আর সপ্তম ওভারের প্রথম বলে নিশান মাদুসশকা ও কামিন্দু মেন্ডিসকে ফেরান তাসকিন।

৬.১ ওভারে দলীয় ২৯ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় শ্রীলংকা। এরপর দলের হাল ধরেন অধিনায়ক আসালাঙ্কা। চতুর্থ উইকেটে কুশাল মেন্ডিসের সঙ্গে গড়েন ৬০ রানের জুটি। ৪৩ বলে ৬টি চার আর এক ছক্কায় ৪৫ রান করে ফেরেন মেন্ডিস।

এরপর জেনিথ লিয়ানাগের সঙ্গে আসালাঙ্কা গড়েন ৭৬ বলে ৬৪ রানের জুটি। ষষ্ঠ ও সপ্তম উইকেটে মিলান রত্নায়েকে ও ওয়ানেন্দু হাসারাঙ্গার সঙ্গে ৩৯ ও ৩৪ রানের জুটি গড়ে দলকে আড়াইশো রানের দোড় গোড়ায় নিয়ে যান অধিনায়ক। 

পঞ্চম ওভারের তৃতীয় বলে ব্যাটিংয়ে নেমে শেষ ওভারের প্রথম বলে আউট হন আসালাঙ্কা। তার আগে ১২৩ বলে ৬টি চার আর ৪টি ছক্কার সাহায্যে খেলেন ১০৬ রানের ইনিংস। এটা তার ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি। তবে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয়।

এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১২৭ ও ১১০ রানের ইনিংস খেলেন আসালাঙ্কা। ২০২৩ সালে দিল্লিতে বাংলাদেশের বিপক্ষে খেলেন ১০৫ বলে ১০৮ রানের ইনিংস। গত বছরের ৬ জানুয়ারি কলম্বোতে জিম্বাবুয়ের বিপক্ষে খেলেন ১০১ রানের ইনিংস। 

 

 

কিউটিভি/আয়শা//০২ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৬:৪০

▎সর্বশেষ

ad