ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

ইসরাইলের জন্য বিশাল অস্ত্র চুক্তি অনুমোদন করল যুক্তরাষ্ট্র

Ayesha Siddika | আপডেট: ০২ জুলাই ২০২৫ - ০৬:৫৮:৩৫ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি অনুমোদিত এই চুক্তিতে ৭ হাজারেরও বেশি ‘জয়েন্ট ডাইরেক্ট অ্যাটাক মিউনিশন’ নির্দেশিকা কিট, BLU-109 বোমা বডির জন্য ৩,৮৪৫টি KMU-558B/B কিট এবং MK-82 বোমা বডির জন্য ৩,২৮০টি KMU-572 F/B কিট অন্তর্ভুক্ত রয়েছে।

এছাড়াও এই চুক্তিতে মার্কিন সরকার প্রদত্ত প্রযুক্তিগত সহায়তা, প্রকৌশল সহায়তা এবং সরবরাহ পরিষেবাগুলো অন্তর্ভুক্ত আছে। 
মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, এসব অস্ত্র হস্তান্তরের উদ্দেশ্য ‘ইসরাইলকে একটি শক্তিশালী এবং প্রস্তুত (সামরিক) সক্ষমতা বিকাশ এবং বজায় রাখতে সহায়তা করা’। এটিকে ‘মার্কিন জাতীয় নিরাপত্তা স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ’ বলে অভিহিত করা হয়েছে।
 
অস্ত্র চুক্তিটি বিদেশি সামরিক বিক্রয় কর্মসূচির মাধ্যমে অনুমোদিত হয়েছে এবং গেল সোমবার কংগ্রেসকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে অবহিত করা হয়।  বোয়িং এই চুক্তির প্রাথমিক ঠিকাদার হিসেবে কাজ করছে বলেও জানা গেছে। 
 
 
সূত্র: প্রেস টিভি

 

কিউটিভি/আয়শা//০২ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৬:৫৪

▎সর্বশেষ

ad