ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

ভারতের বাংলাদেশ সফরে রাজি নয় মোদি সরকার!

Ayesha Siddika | আপডেট: ০২ জুলাই ২০২৫ - ০৩:০৯:৪১ পিএম

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এখনও সরকারের সবুজ সংকেত পায়নি বলে জানিছে বিবিসি বাংলা। দিল্লি মনে করছে, ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের অধীনে বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি এবং দুই দেশের সম্পর্কের শীতলতা রোহিতদের এ সফরের জন্য অনুকূল নয়। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সূত্র বলেছেন, ‘পরিস্থিতিতে বাংলাদেশে ভারতের ক্রিকেট দল গেলে সাধারণ মানুষের মধ্যে ভুল বার্তা যাবে।’

এ কারণে বিসিসিআই সফর ‘রিশিডিউল’ করতে বাংলাদেশের ক্রিকেট বোর্ড বিসিবির সঙ্গে আনুষ্ঠানিকভাবে কথা বলছে। বিসিসিআই চাইছে, এ সফর ২০২৬ সালে আইপিএলের পরে করতে। ভারতীয় বোর্ড মনে করছে, তখন বাংলাদেশে নির্বাচিত সরকার থাকবে এবং পরিবেশ ভালো হবে। একজন বিসিসিআই কর্মকর্তা বলেছেন, ‘বাংলাদেশ আর পাকিস্তান এক নয়, এটা আমাদের মনে রাখতে হবে। বাংলাদেশ বোর্ডের সঙ্গে আমাদের সুসম্পর্ক বহু দিনের। এখন যদি কোনো কারণে সিরিজ না-ও হয়, পরে সেটা করা যাবে।’

এর আগে গত বছর বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পরও বাংলাদেশ ক্রিকেট দল ভারত সফর করেছিল। তখনও কিছু উগ্র সংগঠন সিরিজ বাতিলের দাবি তুলেছিল। হ্যাশট্যাগ ‘বয়কটবাংলাদেশক্রিকেট’ ট্রেন্ড করেছিল ভারতের সোশ্যাল মিডিয়ায়। কিন্তু ভারতের সরকার সিরিজ বাতিল করেনি কারণ, ওই সিরিজে দুটি টেস্ট খেলা না হলে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট হাতছাড়া হতো তাদের।

তবে বর্তমানে বাংলাদেশ সফর বাতিল করলেও ভারতের তেমন কোনো ক্ষতি হবে না। তাই ভারতের ক্রিকেট বোর্ড মনে করে, সফর পিছিয়ে দেয়া যেতে পারে। ভারতের নতুন বোর্ড প্রেসিডেন্ট হচ্ছেন রাজীব শুক্লা। তাকে ‘মধ্যপন্থি’ বলা হয় এবং তিনি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে পারেন বলে ভারতের বোর্ড কর্মকর্তারা আশা করছেন।

 

 

কিউটিভি/আয়শা//০২ জুলাই ২০২৫,/বিকাল ৩:০৫

▎সর্বশেষ

ad