ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

ইন্টার মিলানকে বিদায় করে কোয়ার্টারে ব্রাজিলের ক্লাব

Ayesha Siddika | আপডেট: ০১ জুলাই ২০২৫ - ১১:১৮:৩৩ পিএম

স্পোর্টস ডেস্ক : রাউন্ড অব সিক্সটিনে চ্যাম্পিয়ন্স লিগের রানার্সআপ ইন্টার মিলানকে ২-০ গোলে হারিয়েছে ফ্লুমিনেন্স। এই জয়ে ব্রাজিল থেকে পালমেইরাসের পর দ্বিতীয় দল হিসেবে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিট পেলো থিয়াগো সিলভারা।

শার্লটে রাতে ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে ম্যাচের ৩ মিনিটেই গেরমান কানোর গোলে এগিয়ে যায় ফ্লুমিনেন্স। শুরুতে গোল খেয়েও দমে যায়নি লাউতারো মার্টিনেজ, ডামফ্রিসরা। বল দখল কিংবা আক্রমণে সুযোগ তৈরিতে এগিয়ে ছিল ইন্টার কিন্তু গোল আদায়ের আসল কাজটাই করতে পারেনি ইউরোপীয় জায়ান্টরা।

দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার চেষ্টায় মরিয়া হয়ে ওঠে ইন্টার। স্টেফান ডি ভ্রিজ কাছাকাছি থেকে সুযোগ মিস করেন, ফ্যাবিও দারুণভাবে এসপোসিতোর শট ঠেকান এবং লাউতারো মার্টিনেজ গোলপোস্টে বল মারেন। শেষ পর্যন্ত সব উত্তেজনার আগুনে জল ঢেলে দেন হারকিউলিস। অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে ঠান্ডা মাথায় বাঁ পায়ের শটে ফ্লুমিনেন্সের জয় নিশ্চিত করেন তিনি। এতে নিশ্চিত হয় ইন্টারের বিদায়।

উল্লেখ্য, ফিফা ক্লাব বিশ্বকাপে ইউরোপিয়ানদের বিপক্ষে ৭ ম্যাচে মুখোমুখি হয়ে ৩টিতে জয় পেয়েছে ব্রাজিলিয়ান ক্লাবগুলো। হেরেছে ২টিতে এবং ড্র হয়েছে অন্য ২ ম্যাচ। ইন্টারের আগে ব্রাজিলিয়ান ক্লাবগুলোর কাছে হেরেছিল পিএসজি ও চেলসি।

 

 

কিউটিভি/আয়শা//০১ জুলাই ২০২৫,/রাত ১১:১৪

▎সর্বশেষ

ad