ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

হাতিয়ায় যৌথবাহিনীর অভিযানে নারীসহ আটক ৪, আগ্নেয়াস্ত্র উদ্ধার

Ayesha Siddika | আপডেট: ০১ জুলাই ২০২৫ - ০৬:৩৭:০৪ পিএম

ডেস্ক নিউজ : নোয়াখালীর হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নে কোস্টগার্ড ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে নারীসহ ৪ জনকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে ৫টি আগ্নেয়াস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জাম, ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় হাতিয়া কোস্টগার্ড কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্যগুলো নিশ্চিত করেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার হারুন অর রশীদ।

আটককৃতদের মধ্যে একজন নারী, একজন চোরাইকৃত স্বর্ণ ব্যবসায়ী ও দুইজন দস্যু শামীম বাহিনীর সদস্য। অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত কোস্টগার্ড ও পুলিশ যৌথভাবে বুড়িরচর ইউনিয়নের দুর্গম এলাকায় অভিযান চালায়। অভিযানকালে ওই এলাকা থেকে দস্যু শামীম বাহিনীর সক্রিয় সদস্য সোহেল (২৩), সুমন উদ্দিন (৩৫) এবং নারী সহযোগী পারুল বেগমকে (৩২) আটক করা হয়। 

এসময় তাদের কাছ থেকে ৫টি দেশীয় আগ্নেয়াস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জাম, ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি, দুই বোতল চেতনানাশক ওষুধ, ২ভরি ১২ আনা স্বর্ণ এবং ১০ভরি ১৩ আনা রূপার অলংকার জব্দ করা হয়। পরবর্তীতে আটককৃতদের দেওয়া তথ্য অনুযায়ী সোনাদিয়া ইউনিয়নের মাইজদী বাজারের প্রিয়া জুয়েলার্স থেকে বিভিন্ন সময়ে ডাকাতি করা ২০ ভরি স্বর্ণ জব্দ করা হয়। এসময় চোরাইকৃত স্বর্ণ ব্যবসা ও মজুদের সাথে সংশ্লিষ্টতা থাকায় ওই প্রতিষ্ঠানের মালিক উজ্জল বনিককে (৪২) আটক করা হয়। 

আটককৃত ডাকাত সদস্যরা ও নারী সহযোগী বুড়িরচর এলাকা এবং স্বর্ণ ব্যবসায়ী ওছখালীর লক্ষীদিয়া এলাকার বাসিন্দা। তাদের বিরুদ্ধে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ

 

কিউটিভি/আয়শা//০১ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৬:৩৪

▎সর্বশেষ

ad