ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

সিটির বিপক্ষে জয় মাউন্ট এভারেস্টে ওঠার শামিল: ইনজাগি

Ayesha Siddika | আপডেট: ০১ জুলাই ২০২৫ - ০৬:২৫:০৭ পিএম

স্পোর্টস ডেস্ক : মঙ্গলবার (১ জুলাই) সকালে ফ্লোরিডার ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটিকে ৪-৩ গোলে হারিয়েছে আল হিলাল। ২০২২-২৩ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী সিটির বিপক্ষে দলের এমন পারফরম্যান্স ইনজাগির কাছেও যেন অবিশ্বাস্য মনে হচ্ছে। এই সাফল্যকে তিনি তুলনা করেছেন, অক্সিজেন ছাড়া মাউন্ট এভারেস্টে ওঠার সঙ্গে। 

ম্যাচ শেষে আল হিলাল কোচ ইনজাগি বলেন, ‘এই ফলের মূল কৃতিত্ব খেলোয়াড়দের। আজ (স্থানীয় সময়) রাতে তারা মাঠে হৃদয় দিয়ে লড়েছে। (জয়ের জন্য) আমাদের অসাধারণ কিছুই করতে হতো, কারণ ম্যানচেস্টার সিটির সম্পর্কে আমরা সবাই জানি।’ ‘অক্সিজেন ছাড়াই আমাদের মাউন্ট এভারেস্টে উঠতে হতো এবং আমরা সেটা সম্ভব করেছি। প্রত্যেক খেলোয়াড় আজ সবকিছুতে অসাধারণ কাজ করেছে, বল পায়ে থাকা অবস্থায় এবং না থাকার সময়ও।
’ ইন্টার মিলানকে সবশেষ তিন মৌসুমের মধ্যে দুবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তুলেছেন ইনজাগি। তবে ইতালিয়ান ক্লাবটিতে শেষটা মোটেও সুখকর হয়নি এই কোচের। গত মাসের শেষ দিকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ৫-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর, ইতালিয়ান ক্লাবটিকে বিদায় জানিয়ে আল হিলালের দায়িত্ব নেন তিনি। 
 
এত অল্প সময়ে দলকে এতবড় সাফল্য এনে দিতে পেরে গর্বিত বোধ করছেন ইনজাগি। ‘বল পায়ে রাখায় আমরা খুব গোছানো ছিলাম। পজেশন রাখায় শক্তিশালী ও ভীষণ আক্রমণাত্মক একটা দলের বিপক্ষে টেকনিক্যাল দিক দিয়ে আমরা ভালো খেলেছি।’ ‘আমার চোখে, পেপ গুয়ার্দিওলা বিশ্বের সেরা কোচ, কিন্তু আজ আমরা আমাদের সেরাটা দিয়েছি এবং আমার বিশ্বাস এই জয় আমাদের প্রাপ্য।’ 
 
এদিন অঘটনের শিকার হয়েছে ইনজাগির সাবেক দল ইন্টার মিলানও। তাদেরকে ২-০ গোলে হারিয়ে দিয়েছে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেসি। আগামী শনিবার (৫ জুলাই) সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স-এর বিপক্ষে মাঠে নামবে সৌদি ক্লাব আল হিলাল।

 

 

কিউটিভি/আয়শা//০১ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৬:২২

▎সর্বশেষ

ad