ঢাবিতে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নিলো জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃবৃন্দ

Ayesha Siddika | আপডেট: ৩০ জুন ২০২৫ - ০৩:৩৯:১৬ পিএম

জালাল আহমদ, ঢাবি : ব‍্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে সংযুক্ত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃবৃন্দ।

আজ সোমবার ৩০(২০২৫) সকালে কবি সুফিয়া কামাল হল, রোকেয়া হল,বিজয় একাত্তর হল সহ বিভিন্ন হলের গেটে নবাগত শিক্ষার্থীদের ফুল, কলম ও শিক্ষা সামগ্রী উপহার দিয়ে বরণ করে নেয়া হয়।

কবি সুফিয়া কামাল হলে সরেজমিন গিয়ে দেখা যায়,জাতীয়তাবাদী ছাত্রদলের নেত্রী তাওহিদা সুলতানা, তাসনিয়া জান্নাত চৌধুরী ও জাকিয়া সুলতানার নেতৃত্বে নেতৃবৃন্দ হলের মূল ফটকে নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানান।

নবাগত শিক্ষার্থীরা তাদেরকে বরণ করে নেয়ার জন্য ছাত্রদলকে ধন্যবাদ জানান। উপস্থিত ছাত্রদল নেতৃবৃন্দ নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষাজীবনে পথচলায় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

 

 

কিউটিভি/আয়শা//৩০ জুন ২০২৫, /বিকাল ৩:৩৩

▎সর্বশেষ

ad