ব্রেকিং নিউজ
ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল

জুলুম ও মিথ্যাচারের পরিণতি

Ayesha Siddika | আপডেট: ১৮ জুন ২০২৫ - ০৬:৪৮:৩০ পিএম

ডেস্ক নিউজ : মুফতি আবদুল্লাহ তামিম

আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন,

وَمَنۡ اَظۡلَمُ مِمَّنِ افۡتَرٰی عَلَی اللّٰہِ کَذِبًا ؕ  اُولٰٓئِکَ یُعۡرَضُوۡنَ عَلٰی رَبِّہِمۡ وَیَقُوۡلُ الۡاَشۡہَادُ ہٰۤؤُلَآءِ الَّذِیۡنَ کَذَبُوۡا عَلٰی رَبِّہِمۡ ۚ  اَلَا لَعۡنَۃُ اللّٰہِ عَلَی الظّٰلِمِیۡنَ ۙ সেই ব্যক্তি অপেক্ষা বড় জালেম আর কে হতে পারে, যে আল্লাহর প্রতি মিথ্যা অপবাদ দেয়? এরূপ লোকদেরকে তাদের প্রতিপালকের সামনে উপস্থিত করা হবে এবং সাক্ষ্যদাতাগণ বলবে, ‘এরাই তারা, যারা তাদের প্রতিপালকের প্রতি মিথ্যা আরোপ করত।’ সতর্ক হও! ওই জালেমদের উপর আল্লাহর লা‘নত।

এই আয়াতে আল্লাহ তাআলা এমন ব্যক্তিদের কঠোরভাবে ধিক্কার দিয়েছেন, যারা আল্লাহর নামে মিথ্যা কথা বলে অথবা তার পক্ষ থেকে না বলা কোনো কিছু বানিয়ে বলে। তারা দুনিয়ায় মানুষকে বিভ্রান্ত করলেও আখিরাতে রেহাই পাবে না।

এদেরকে কিয়ামতের দিন আল্লাহর সামনে উপস্থিত করা হবে এবং সাক্ষী হিসেবে থাকবে, কিরামান কাতিবীন (আমলনামা লেখক ফেরেশতা) প্রত্যেক নবী ও রসুল, যারা তাদের উম্মতের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন। তখন প্রকাশ পাবে, কারা আল্লাহর নামে মিথ্যাচার করেছিল। আর তাদের ওপর আল্লাহর অভিশাপ (লানত) পড়বে, যা আল্লাহর রহমত থেকে সম্পূর্ণ বঞ্চনার প্রতীক।

এই আয়াত আমাদের জন্য একটি বড় সতর্কবার্তা। আল্লাহর নামে মিথ্যা বলা, দ্বীনের নামে ভুল ব্যাখ্যা দেওয়া কিংবা নবীদের উপর মিথ্যা আরোপ করা অত্যন্ত ভয়াবহ অপরাধ। আমাদের উচিত সততা ও সত্যবাদিতার উপর অবিচল থাকা এবং দ্বীনের জ্ঞান না থাকলে কোনো বিষয়ে আল্লাহর পক্ষ থেকে মন্তব্য না করা। আল্লাহ আমাদের সবাইকে মিথ্যা ও জুলুম থেকে রক্ষা করুন এবং তাঁর রহমত ও হেদায়াত দান করুন।

 

 

কিউটিভি/আয়শা/১৮ জুন ২০২৫, /সন্ধ্যা ৬:৪৪

▎সর্বশেষ

ad