ব্রেকিং নিউজ
স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ বাংলাদেশিদের জেলে পাঠাতে হবে না, সোজা বিএসএফের হাতে তুলে দেবে -শুভেন্দু হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু যমুনা সেতুতে ফের যান চলাচল নিয়ন্ত্রণ, ঘণ্টার পর ঘণ্টা আটকে ঘরমুখো মানুষ যুক্তরাষ্ট্র ইরানের খসড়া চুক্তি : হরমুজ প্রণালীতে নৌ-অবরোধ তুলে নেওয়ার প্রস্তাব পাহাড়ি ঢল ও টানা বর্ষণে যমুনার পানি বৃদ্ধি দাউদাউ করে জ্বলছে লন্ডনের ইহুদি সুপারমার্কেট, এলাকায় আতঙ্ক সৌদির সঙ্গে মিল রেখে চট্টগ্রামের শতাধিক গ্রামে ঈদ উদযাপন চামড়ার নায্যমূল্য নিশ্চিতে যেসব পদক্ষেপের কথা জানালেন বাণিজ্যমন্ত্রী ত্যাগের মহিমায় ভাস্বর হোক ঈদুল আজহা: প্রধানমন্ত্রী

হজের আনুষ্ঠানিকতা শেষ, চলছে দেশে ফেরার প্রস্তুতি

Anima Rakhi | আপডেট: ০৮ জুন ২০২৫ - ০৩:০০:৩০ পিএম

ডেস্ক নিউজ : হজের সকল আনুষ্ঠোনিকতা শেষে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন হাজিরা। মঙ্গলবার (১০ জুন) থেকে শুরু হচ্ছে বাংলাদেশি হজ যাত্রীদের ফিরতি হজ ফ্লাইট। চলবে ১০ জুলাই পর্যন্ত।

শেষ হয়েছে পবিত্র হজের সকল আনুষ্ঠানিকতা। শেষ দিনের মত মিনায় তিনটি শয়তানকে কংকর নিক্ষেপ করছেন হাজিরা।

কঙ্কর নিক্ষেপ এবং কাবা ঘরে ফরজ তওয়াফ শেষে মিনায় ফিরছেন হাজিরা। ফেরার পথে অনেকে পথ হারিয়ে আশ্রয় নেন মক্কায় হজ মিশনে। এদিকে, বার্ধক্য জনিত কারণে মৃত্যুবরণ করেছেন আরো ২ হাজি। সৌদি সরকারি হাসপাতালে ভর্তি আছেন ২২ জন।

মঙ্গলবার (১০ জুন) থেকে শুরু হচ্ছে বাংলাদেশি হজ যাত্রীদের ফিরতি হজ ফ্লাইট। চলবে ১০ জুলাই পর্যন্ত। বিগত বছরের তুলনায় এবছর সুষ্ঠু ভাবে হজ সম্পন্ন হয়েছে দাবি ধর্ম উপদেষ্টার।

বাংলাদেশ থেকে এ বছর হজ্বে অংশগ্রহণ করেন ৮৭ হাজার ১৫৭ জন হজযাত্রী। এর মধ্য ১৯ জন হজ যাত্রী মৃত্যুবরণ করেন। চলতি হ্জ মৌসুমে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৪৩৬টি ভুয়া হজ এজেন্সি বন্ধ করে দেয় এবং ৪৬২ জনকে আাইন লংঘন করায় গ্রেফতার করে।

 

 

কিউটিভি/অনিমা/০৮ জুন ২০২৫, /বিকাল ৩:০০

▎সর্বশেষ

ad