ব্রেকিং নিউজ
আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল ভারত-পাকিস্তানও এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বসানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর ক্ষমতা হারানোর চরম ঝুঁকিতে নেতানিয়াহু হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৯৮ হাজার চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর কূটনীতিতে নতুন মাইলফলক: মির্জা ফখরুল প্রাথমিকের ১৪ হাজার নতুন শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর বাংলাদেশকে ১৩ হাজার ২০০ কোটি টাকা জরুরি সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা, নিন্দা দেশটির বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

ট্রাইব্যুনালে হাজির হননি শেখ হাসিনা, ১৯ জুন চূড়ান্ত শুনানি

Anima Rakhi | আপডেট: ০৩ জুন ২০২৫ - ০২:২৫:০৩ পিএম

ডেস্ক নিউজ : আদালত অবমাননায় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরও ট্রাইব্যুনালে হাজির হননি শেখ হাসিনা। আগামী ১৯ জুন এ মামলার চূড়ান্ত শুনানি হবে। 

মঙ্গলবার (৩ জুন) শুনানি শেষে এ আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনাল প্রসিকিউশন বলছে, পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়ার পরও হাজির হয়ে বা আইনজীবীর মাধ্যমে কোনো ব্যাখ্যা দেননি শেখ হাসিনা। এখন আইন অনুযায়ী, শাস্তি দিতে পারবে ট্রাইব্যুনাল।

এদিকে, গত ৫ আগস্ট চানখারপুলে ৬ জনকে হত্যার মামলায় পুলিশ সদস্য নাছিরুল ইসলাম, আরশাদ হোসেন, ইমাজ হোসেন ইমন ও কনস্টেবল সুজনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

কিউটিভি/অনিমা/০৩ জুন ২০২৫, /দুপুর ২:২৪

▎সর্বশেষ

ad