ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

চিংড়ি মাছ খাওয়া কি মাকরুহ?

Ayesha Siddika | আপডেট: ২৫ মে ২০২৫ - ০৬:৪৯:৩১ পিএম

ডেস্ক নিউজ : প্রশ্ন: চিংড়ি মাছ খাওয়া কি মাকরুহ? অনেকে বলে থাকেন কাঁটা না থাকলে তা মাছ হয় না। সে হিসেবে চিংড়ি এটি কোনো মাছ নয়।

উত্তর: অনেকে বলে থাকেন কাঁটা না থাকলে তা মাছ হয় না। চিংড়ি তাহলে কি মাছ না? কাঁটা থাকা না থাকা মূল বিষয় নয়। মূল বিষয় হল, মাছ হওয়া।

কেননা হানাফি মাজহাব মোতাবেক নদ-নদী এবং সমুদ্রের শুধুমাত্র মাছ খাওয়া জায়েজ। অন্য প্রাণী খাওয়া জায়েজ নয়।

সে হিসেবে চিংড়ি মাছ খাওয়া জায়েজ। এতে কোন বিধি-নিষেধ নেই।

এখন প্রশ্ন হল, কোনটা মাছ আর কোনটা মাছ না এটি কিভাবে নির্ণিত হবে?

এর মূল বিষয় হল, জেলে এবং নদীর প্রাণী বিশেষজ্ঞদের মতে যেগুলো মাছের মাঝে গণ্য, সেগুলো মাছ হিসেবে স্বীকৃত হবে। আর যেসব তাদের মতে মাছ নয়, বরং সামুদ্রিক প্রাণী সেসব খাওয়া যাবে না।

সেই হিসেবে জেলে ও সমুদ্র প্রাণী বিশেষজ্ঞদের মতে চিংড়ি মাছের অন্তর্ভূক্ত। কিন্তু স্কুইড, অক্টোপাশ বা কাঁকড়াকে কেউ মাছ বলে না। বরং এসব সামুদ্রিক প্রাণী।

এ কারণে চিংড়ি খাওয়াতে বিধিনিষেধ নেই। কিন্তু কাকড়া, স্কুইড, অক্টোপাশ ইত্যাদি মাছ না হওয়ায় তা ভক্ষণ করার অনুমতি দেওয়া হয় না।

আমাদের উপমহাদেশের উলামায়ে কেরাম, বিশেষ করে পাকিস্তানের মুফতি তকি উসমানীসহ অনেকে চিংমি মাছ খাওয়া সুস্পষ্টভাবে জায়েজ বলেছেন। এতে কোনো সমস্যা নেই। 

ولا يأكل من حيوان الماء إلا السمك، وقال: مالك وجماعة من اهل العلم بإطلاق جميع ما فى البحر الخ (هداية، كتاب الذبائح-4/442، تبيين الحقائق-6/469)

পানিতে যে সব প্রাণী বসবাস করে,তার মধ্যে শুধু মাত্র মাছ খাওয়াই জায়েজ।   

ولا يحل حيوان مائى الا السمك (رد المحتار-9/441

পানিতে বসবাস কারীর মধ্য হতে শুধুমাত্র মাছ খাওয়াই জায়েজ।

(তাকমিলাতু ফাতহিল মুলহিম ৩/৫১১,তাবয়িনুল হাকায়েক ৬/৪৬৯,রদ্দুল মুহতার ৯/৪৪১ কিতাবুন নাওয়াযিল ১৪/৪১৩)

 

 

কিউটিভি/আয়শা/২৫ মে ২০২৫, /সন্ধ্যা ৬:৪৮

▎সর্বশেষ

ad