ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

‘শেখ হাসিনার শাসনামলের ১৫ বছরে ৬৫ সাংবাদিক নিহত’

Anima Rakhi | আপডেট: ০৩ মে ২০২৫ - ০৫:৩৪:০৮ পিএম

ডেস্ক নিউজ : শেখ হাসিনা সরকারের শাসনামলে ১৫ বছরের ৬৫ জন সাংবাদিক নিহত হয়েছে বলে জানিয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ। পেশাজীবী সাংবাদিক সংগঠন ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও ফেডারেল সাংবাদিক ইউনিয়নের বরাত দিয়ে এই তথ্য জানান তিনি।

শনিবার (০৩ মে) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষ্যে আলোচনায় মূল প্রবন্ধ উপস্থানে এই তথ্য ওঠে আসে।

প্রবন্ধ পাঠে সৈয়দ আবদাল আহমেদ বলেন, মানবাধিকার সংস্থা অধিকার-এর রিপোর্টে বলা হয়েছে, ২০০৯ থেকে ২০২৪ এর জুন পর্যন্ত গণমাধ্যমের ৩৩৬৯ জন সাংবাদিক নানাভাবে রোষের শিকার হয়েছেন। এরমধ্যে ২১ জনকে হত্যা, ১৫১০ জন আহত, ৪৭৮ জনকে মারধর, ২২১ জনের ওপর হামলা, ৬৬ জন গ্রেফতার, ৭জন গুম, ৪৭৫ জনকে হুমকি, ৭ জনকে নির্যাতন এবং ৪২৭ জনের বিরুদ্ধে মামলা হয়। পেশাজীবী সাংবাদিকদের শীর্ষ সংগঠন ডিইউজে ও বিএফইউজের হিসাব অনুযায়ী বিগত ১৫ বছরের শাসনামলে দেশে ৬৫জন সাংবাদিক নিহত হন।

সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যাকাণ্ড এ সময়ের সবচেয়ে চাঞ্চল্যকর ও আলোচিত ঘটনা। সাংবাদিক সহকর্মীরা গত ১১ ফেব্রুয়ারি, ২০২৫ এ নারকীয় হত্যাকাণ্ডের তেরো বছর পালন করেছে। সাগর-রুনি হত্যার পর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছিলেন, ৪৮ ঘণ্টার মধ্যেই খুনিরা ধরা পড়বে। কিন্তু ১৫৮ মাসেও খুনি চক্রের টিকিটির পর্যন্ত নাগাল পাওয়া সম্ভব হয়নি।।

আলোচনা সভায় ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খোরশেদ আলমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ড. আনোয়ার উল্লাহ চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন মজলুম সম্পাদক দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান , বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গনি চৌধুরী, সিনিয়র সহকারী মহাসচিব বাছির জামালসহ সাংবাদিক নেতারা।

কিউটিভি/অনিমা/০৩ মে ২০২৫, /বিকাল ৫:৩৩

▎সর্বশেষ

ad