ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল পাকিস্তান

Anima Rakhi | আপডেট: ১৮ এপ্রিল ২০২৫ - ০৫:৫৩:১৮ পিএম

স্পোর্টস ডেস্ক : আগামী সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে পাকিস্তান নারী ক্রিকেট দল। ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইপর্বে টানা চার জয়ে বিশ্বকাপের টিকিট পেল তারা।

বৃহস্পতিবার থাইল্যান্ডকে ৮৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে পাকিস্তান।

ছয় দলের বাছাইপর্বে এটি স্বাগতিক দলের চতুর্থ জয়। এর আগে স্কটল্যান্ড, আয়ারল্যান্ড ও শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে পাকিস্তান।

এদিন শুরুতে ব্যাট করে পাকিস্তান ৬ উইকেটে ২০৫ রান তোলে। দলটির হয়ে তিনে নামা সিদ্রা আমিন ১০৫ বলে ৮০ রানের ইনিংস খেলেন। ফাতিমা সানা ৫৯ বলে ৬২ রান যোগ করেন। থাইল্যান্ড ১১৮ রানে অলআউট হয়।

রামিন শামিম, ফাতেমা সানা ও নাশ্রা সাধু তিনটি করে উইকেট নিয়ে থাইল্যান্ডকে ধসিয়ে দেন।

ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে আট দল অংশ নেবে। এর মধ্যে ছয় দল সরাসরি বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে। ওই ছয় দল হলো স্বাগতিক ভারত, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

বাছাইপর্ব থেকে দুই দল যাবে বিশ্বকাপে। এর মধ্যে পাকিস্তানের বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়ে গেল। বাকি একটি জায়গার লড়াইয়ে আছে বাংলাদেশ, ওয়েষ্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড।

বাংলাদেশ রবিন রাউন্ড গ্রুপে শেষ ম্যাচ খেলবে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে। ওই ম্যাচে জিতলে বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়ে যাবে নিগার সুলতানা জ্যোতির দলের।

অন্য ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ থাইল্যান্ডের মুখোমুখি হবে। ওয়েস্ট ইন্ডিজ বড় ব্যবধানে জিতলে এবং পাকিস্তানের কাছে বাংলাদেশ হারলে নেট রান রেটের প্যাচে পড়ে যাবে বাংলাদেশ। একইভাবে আয়ারল্যান্ডকে যদি স্কটল্যান্ড হারিয়ে দেয় তারাও বিশ্বকাপে খেলার শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়াবে।

এই তিন দলের মধ্যে থেকে পয়েন্টে এগিয়ে থেকে নয়তো নেট রান রেটের হিসাবে একদল বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। এর মধ্যে আজ মাঠে নামছে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড।

কিউটিভি/অনিমা/১৮ এপ্রিল ২০২৫,/বিকাল ৫:৫৩

▎সর্বশেষ

ad