ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

হজের আগে কাবার গিলাফ উপরে ওঠানোর কারণ

Ayesha Siddika | আপডেট: ১৬ এপ্রিল ২০২৫ - ০৩:৫৯:০৪ পিএম

ডেস্ক নিউজ : সৌদি সংবাদমাধ্যম আল-আরাবিয়ার তথ্য অনুযায়ী, কিং আবদুল আজিজ কমপ্লেক্সের একটি বিশেষজ্ঞ দল গিলাফ তোলার কাজটি পরিচালনা করেন। প্রতিবছর হজের প্রস্তুতির অংশ হিসেবেই এই রীতি অনুসরণ করা হয়। মূলত গিলাফের সুরক্ষা নিশ্চিত করা এবং হাজিদের জন্য কাবার পাথরের দেয়াল দেখার সুযোগ করে দিতেই এই ব্যবস্থা নেওয়া হয়।

হজের মৌসুম শুরু হলে মসজিদুল হারামে বেশ কিছু পরিবর্তন আসে। এর মধ্যে কাবার গিলাফের নিচের অংশ ওপরে তোলা একটি গুরুত্বপূর্ণ রীতি। ওই অংশে একটি সাদা কাপড় ঝুলিয়ে দেওয়া হয়। ইসলামের প্রারম্ভিক যুগ থেকেই হজের সময় গিলাফ সুরক্ষায় এ ব্যবস্থা চালু রয়েছে।
 
এর পেছনে রয়েছে একটি ঐতিহাসিক কারণ। অতীতে অনেক হাজি গিলাফকে পবিত্র ও অলৌকিক ক্ষমতার অধিকারী মনে করে তার অংশ সংগ্রহের চেষ্টা করতেন। কেউ কেউ গিলাফে নিজের নাম লিখে রাখতেও পছন্দ করতেন। এসব কর্মকাণ্ড ঠেকাতেই গিলাফের নিচের অংশ তুলে রাখা হয় এবং সেখানে সাদা কাপড় দিয়ে কাবাঘর আচ্ছাদিত করা হয়।

এ ব্যবস্থার মাধ্যমে হজের আগমনের বার্তা হাজিদের স্মরণ করিয়ে দেওয়া হয়। সাদা কাপড়টি কাবার দেয়ালে হজের পূর্বপ্রস্তুতির একটি দৃশ্যমান চিহ্ন হয়ে ওঠে, যা ৯ জিলহজ পর্যন্ত রাখা হয়। এরপর হজের দিন নতুন গিলাফ স্থাপন করা হয়। প্রতিবছর ১৫ জিলকদ, কিংবা একদিন আগে বা পরে এই গিলাফ তোলার কাজটি সম্পন্ন করা হয়। এই সময় থেকেই হাজিদের আগমন ও তাওয়াফের ভিড় বেড়ে যায়, ফলে পরে আর গিলাফ তোলা সম্ভব হয় না। সূত্র: গালফ নিউজ, আল-আরাবিয়া, আরব নিউজ

 

 

কিউটিভি/আয়শা/১৬ এপ্রিল ২০২৫,/বিকাল ৩:৫০

▎সর্বশেষ

ad