ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

সৌদিতে ঈদের চাঁদ দেখার প্রস্তুতি, ঘোষণা রাত ৯টায়

Ayesha Siddika | আপডেট: ২৯ মার্চ ২০২৫ - ০৭:৩২:২২ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : দুই পবিত্র মসজিদ-ভিত্তিক ওয়েবসাইট ইনসাইড দ্য হারামাইন সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছে। এতে দেখা যায়, চাঁদ দেখার জন্য উন্মুক্ত স্থানে সাজিয়ে রাখা হয়েছে অত্যাধুনিক যন্ত্র। তারা আরও জানিয়েছে, ১৪৪৬ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে মক্কা সময় সন্ধ্যা ৬টায়। অর্থাৎ সৌদিতে চাঁদ উঠেছে কি না, তা জানা যাবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

এদিকে আরব ও মুসলিম বিশ্বে আজ (শনিবার) শাওয়াল মাসের চাঁদ দেখা ‘অসম্ভব’ হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র। বলা হচ্ছে, যেহেতু চাঁদ সূর্যের আগে অস্ত যাবে এবং সূর্যাস্তের পরে মিলন ঘটবে, তাই এদিন সন্ধ্যায় চাঁদ দেখা সম্ভব হবে না।
গালফ নিউজকে দেয়া এক বিশেষ বিবৃতিতে, আমিরাতের জ্যোতির্বিদ ও এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান এবং আরব ইউনিয়ন ফর স্পেস অ্যান্ড অ্যাস্ট্রোনমির সদস্য, ইব্রাহিম আল-জারওয়ান প্রকাশ করেছেন, ‘সুনির্দিষ্ট জ্যোতির্বিদ্যাগত গণনা ইঙ্গিত দেয় যে, ২৯ মার্চ, ২০২৫ তারিখে সূর্যাস্তের পরে শাওয়াল মাসের চাঁদ দেখা অসম্ভব।
এই গণনার ওপর ভিত্তি করে এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটি অনুমান করছে, রমজান মাস এবার ৩০ দিন পূর্ণ করবে। অর্থাৎ ৩০ মার্চ (রোববার) হবে পবিত্র মাসের শেষ দিন। ফলে, পবিত্র ঈদুল ফিতর ৩১ মার্চ (সোমবার) হবে বলে ধারণা করা হচ্ছে।
 
প্রতিবেদন মতে, যেসব দেশে শাওয়াল মাস শুরু হওয়ার ব্যাপারে নিশ্চিত হতে প্রকৃত দর্শন (চাঁদের) প্রয়োজন, সেখানে রমজান সম্ভবত ৩০ দিনের হবে। আর ঈদুল ফিতর পড়বে ৩১ মার্চ। তবে, যেসব অঞ্চলে সূর্যাস্তের আগে সংযোগ ঘটে, সেখানে কিছু দেশ ঐতিহ্যবাহী চাঁদ দেখার পদ্ধতির ভিত্তিতে ৩০ মার্চ, রোববার ঈদ ঘোষণা করতে পারে। 

 

 

কিউটিভি/আয়শা/২৯ মার্চ ২০২৫,/সন্ধ্যা ৭:২৮

▎সর্বশেষ

ad