ব্রেকিং নিউজ
শহীদ জিয়ার আদর্শ ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে: গয়েশ্বর জিয়াউর রহমানের প্রথম সমাধিতে নেতাকর্মীদের ঢল এখনও অনিশ্চিত ইরান-যুক্তরাষ্ট্র শান্তিচুক্তি ট্রাম্পকে পাত্তা দিচ্ছে না মার্কিন মিত্ররা, সাড়া দেয়নি কোনো দেশ ছাত্র-গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী অভিষেককে ‘চোর চোর’ স্লোগান, শার্ট ছিঁড়ে ডিম-জুতা নিক্ষেপ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে: রাষ্ট্রপতি ৪১৯ হজযাত্রী নিয়ে দেশে পৌঁছেছে হজের প্রথম ফিরতি ফ্লাইট শহীদ জিয়ার বিখ্যাত বেতার ভাষণ জনগণকে উদ্দীপ্ত করেছিল: ভারতীয় হাইকমিশন জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

প্রধান উপদেষ্টার বক্তব্যের নিন্দা জানালেন নাহিদ ইসলাম

Anima Rakhi | আপডেট: ২১ মার্চ ২০২৫ - ০৯:৩৪:০২ পিএম

ডেস্ক নিউজ : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক বক্তব্যের নিন্দা জানিয়েছেন। এক বিদেশি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ড. ইউনূস বলেছেন, ‌‘আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা সরকারের নেই।’ আর এই বক্তব্যের কড়া সমালোচনা করেছেন নাহিদ ইসলাম।

শুক্রবার (২১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে নাহিদ ইসলাম বলেন, “প্রধান উপদেষ্টা সরকারপ্রধানের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে এমন মন্তব্য করতে পারেন না। আমরা তার বক্তব্যের নিন্দা জানাই।”

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নাহিদ ইসলাম আওয়ামী লীগকে মাফিয়া ও ফ্যাসিস্ট আখ্যায়িত করে বলেন, মাফিয়া গোষ্ঠীর রাজনীতিতে ফেরার যেকোনো প্রচেষ্টাকে প্রতিহত করতে হবে।

নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ এখন কোনো রাজনৈতিক দল নয়, তারা গণহত্যাকারী। এদেশে রাজনীতির কোনো অধিকার তাদের নেই।

এ সময় এনসিপির আহ্বায়ক দাবি জানান, আওয়ামী লীগের সব রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ করতে হবে। তাদের নিবন্ধন বাতিল করতে হবে এবং আইন করে তাদের নিষিদ্ধ ঘোষণা করতে হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন দলটির পক্ষ থেকে সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন।

কিউটিভি/অনিমা/২১ মার্চ ২০২৫,/রাত ৯:৩৩

▎সর্বশেষ

ad