ব্রেকিং নিউজ
শহীদ জিয়ার আদর্শ ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে: গয়েশ্বর জিয়াউর রহমানের প্রথম সমাধিতে নেতাকর্মীদের ঢল এখনও অনিশ্চিত ইরান-যুক্তরাষ্ট্র শান্তিচুক্তি ট্রাম্পকে পাত্তা দিচ্ছে না মার্কিন মিত্ররা, সাড়া দেয়নি কোনো দেশ ছাত্র-গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী অভিষেককে ‘চোর চোর’ স্লোগান, শার্ট ছিঁড়ে ডিম-জুতা নিক্ষেপ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে: রাষ্ট্রপতি ৪১৯ হজযাত্রী নিয়ে দেশে পৌঁছেছে হজের প্রথম ফিরতি ফ্লাইট শহীদ জিয়ার বিখ্যাত বেতার ভাষণ জনগণকে উদ্দীপ্ত করেছিল: ভারতীয় হাইকমিশন জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

খুব শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান: মির্জা ফখরুল

Anima Rakhi | আপডেট: ২১ মার্চ ২০২৫ - ০৮:১৩:০০ পিএম

ডেস্ক নিউজ : ‍বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিভিন্ন মামলা ও নানা সমস্যার কারণে নির্বাসিত থাকলেও খুব শিগগিরই দেশে ফিরে আসবেন তারেক রহমান।

শুক্রবার (২১ মার্চ) রাজধানীর লেডিস ক্লাবে পেশাজীবীদের সম্মানে আয়োজিত বিএনপির ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আবেগ দিয়ে জনগণের সমস্যার সমাধান সম্ভব নয়। বাস্তবতার ভিত্তিতে এগিয়ে যেতে হবে।

মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র উত্তরণের পথ সুগম করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, আমরা এমন কোনো পদক্ষেপ নেব না, যেটা আমাদের ভুল পথে নিয়ে যায়।

এ সময় প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

বিএনপির এই নেতা বলেন, দেশের ক্রান্তিকালীন এই সময়ে ধৈর্য ও সতর্কতার সঙ্গে এগিয়ে যেতে হবে। জনগণ নতুন গণতান্ত্রিক সংসদের প্রত্যাশায় রয়েছে।

কিউটিভি/অনিমা/২১ মার্চ ২০২৫,/রাত ৮:১২

▎সর্বশেষ

ad