ব্রেকিং নিউজ
শহীদ জিয়ার আদর্শ ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে: গয়েশ্বর জিয়াউর রহমানের প্রথম সমাধিতে নেতাকর্মীদের ঢল এখনও অনিশ্চিত ইরান-যুক্তরাষ্ট্র শান্তিচুক্তি ট্রাম্পকে পাত্তা দিচ্ছে না মার্কিন মিত্ররা, সাড়া দেয়নি কোনো দেশ ছাত্র-গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী অভিষেককে ‘চোর চোর’ স্লোগান, শার্ট ছিঁড়ে ডিম-জুতা নিক্ষেপ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে: রাষ্ট্রপতি ৪১৯ হজযাত্রী নিয়ে দেশে পৌঁছেছে হজের প্রথম ফিরতি ফ্লাইট শহীদ জিয়ার বিখ্যাত বেতার ভাষণ জনগণকে উদ্দীপ্ত করেছিল: ভারতীয় হাইকমিশন জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

রাত ৮টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

Anima Rakhi | আপডেট: ২১ মার্চ ২০২৫ - ০৭:৫৬:৩৯ পিএম

ডেস্ক নিউজ : দেশের চলমান রাজনীতি ও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ শুক্রবার রাত আটটায় রাজধানীর বাংলা মোটরের রূপায়ন টাওয়ারে এনসিপি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এদিন বিকাল সোয়া পাঁচটার দিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির সংবাদমাধ্যমে এ তথ্য জানান। প্রথমে সন্ধ্যা সাতটায় সংবাদ সম্মেলন ঢাকা হলেও পরে তা পিছিয়ে রাত আটটায় নেওয়া হয়।

সংবাদ সম্মেলনের আমন্ত্রণপত্রে তিনি জানান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দেশের চলমান রাজনীতি ও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে একটি জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। এ সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। আজ (২১ মার্চ) সন্ধ্যা সাতটায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

তবে পরে এক খুদে বার্তায় সংবাদ সম্মেলনের সময় পরিবর্তনের কথা জানানো হয়। তাতে বলা হয় রোজার কারণে সন্ধ্যা সাতটার পরিবর্তে রাত আটটায় অনুষ্ঠিত হবে সংবাদ সম্মেলন।

কিউটিভি/অনিমা/২১ মার্চ ২০২৫,/সন্ধ্যা ৭:৫৬

▎সর্বশেষ

ad