ব্রেকিং নিউজ
শহীদ জিয়ার আদর্শ ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে: গয়েশ্বর জিয়াউর রহমানের প্রথম সমাধিতে নেতাকর্মীদের ঢল এখনও অনিশ্চিত ইরান-যুক্তরাষ্ট্র শান্তিচুক্তি ট্রাম্পকে পাত্তা দিচ্ছে না মার্কিন মিত্ররা, সাড়া দেয়নি কোনো দেশ ছাত্র-গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী অভিষেককে ‘চোর চোর’ স্লোগান, শার্ট ছিঁড়ে ডিম-জুতা নিক্ষেপ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে: রাষ্ট্রপতি ৪১৯ হজযাত্রী নিয়ে দেশে পৌঁছেছে হজের প্রথম ফিরতি ফ্লাইট শহীদ জিয়ার বিখ্যাত বেতার ভাষণ জনগণকে উদ্দীপ্ত করেছিল: ভারতীয় হাইকমিশন জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

‘বুকে পাথর চাপা দিয়ে ড. ইউনূসকে মেনে নিয়েছিলেন সেনাপ্রধান’

Anima Rakhi | আপডেট: ২১ মার্চ ২০২৫ - ০৪:৪৭:০৮ পিএম

ডেস্ক নিউজ ‘বুকে পাথর চাপা দিয়ে মেনে নেওয়া সিদ্ধান্ত’ ক্যাপশনে একটি ভিডিও বার্তা পোস্ট করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। যে ভিডিওতে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা ও জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

ভিডিওতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কি বলেছেন তা পাঠকের জন্য হুবহু তুলে ধরা হলো-

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘সেনা প্রধানের দিক থেকে মূল ভেটো ছিল, ড. মুহাম্মদ ইউনূস কেন? কেন অন্য কোনো ব্যক্তি নয়? ড. মুহাম্মদ ইউনূসের নামে মামলা আছে। তিনি একজন কনভিক্টেড ব্যক্তি। একজন কনভিক্টেড ব্যক্তি কিভাবে একটা দেশের প্রধান উপদেষ্টা হতে পারেন। আওয়ামী লীগ একজন লোককে একেবারেই দেখতে পারছে না। এছাড়া বাংলাদেশে ৩০-৪০ শতাংশ ব্যক্তি আওয়ামী লীগ সাপোর্ট করে। এই ৩০-৪০ শতাংশ ব্যক্তির বিরুদ্ধে গিয়ে একজন ব্যক্তিকে প্রধান উপদেষ্টা করা উচিত? সেনাপ্রধান লাস্ট আমাদেরকে বলেছিলেন যে আমি বুকে পাথর চাপা দিয়ে এই সিদ্ধান্তটা মেনে নিচ্ছি।’

এর আগে বৃহস্পতিবার (২০ মার্চ) গভীর রাতে নিজের ভেরিফাইড ফেসবুকে আরেকটি স্ট্যাটাস দেন হাসনাত আব্দুল্লাহ।

স্ট্যাটাসে হাসনাত আব্দুল্লাহ বলেন, ৫ আগস্টের পরের বাংলাদেশে আওয়ামী লীগের কামব্যাকের আর কোন সুযোগ নাই বরং আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ হতেই হবে।

কিউটিভি/অনিমা/২১ মার্চ ২০২৫,/বিকাল ৪:৪৬

▎সর্বশেষ

ad