ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

রিয়াল শিবিরে বড় ধাক্কা

Anima Rakhi | আপডেট: ২৮ ফেব্রুয়ারী ২০২৫ - ০৫:১৬:০০ পিএম

স্পোর্টস ডেস্ক : সাম্প্রতিক সময়ে চোটই যেন বড় প্রতিপক্ষ হয়ে উঠেছে রিয়াল মাদ্রিদের। মৌসুমের শেষ দিকে এসে আরো একবার বড় ধাক্কা খেলো কার্লো আনচেলত্তির দল। এবার চোটে পড়েছেন দানি সোবাইয়োস। লম্বা সময়ের জন্য এই মিড ফিল্ডারকে হারাল রিয়াল।

মূলত হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন সোবাইয়োস। সূত্রের বরাত দিয়ে ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন জানিয়েছে, দুই মাসের জন্য ছিটকে যেতে পারেন ২৮ বছর বয়সী স্প্যানিশ এই মিড ফিল্ডার।

রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে কোপা দেল রের সেমি-ফাইনালের প্রথম লেগে চোট পান সোবাইয়োস। সেই ম্যাচের পুরোটাই খেলেছিলেন তিনি। তবে মাঠ ছাড়ার সময় খানিকটা অস্বস্তিতে ভুগতে দেখা যায় তাকে। তখন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন। ম্যাচ শেষে তার টেস্ট করানো হয়। রিয়াল মাদ্রিদ জানিয়েছে, বাঁ পায়ে চোট পেয়েছেন তিনি।

চলতি মৌসুমে রিয়ালের গুরুত্বপূর্ণ সদস্য তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে ২০ ম্যাচ খেলেছেন। সাম্প্রতিক সময়ে দলের শুরুর একাদশের নিয়মিত সদস্য ছিলেন সোবাইয়োস। কিন্তু মৌসুমের শেষদিকে এসে তাকে পাচ্ছেন না আনচেলত্তি।

আগামী শনিবার নিজেদের পরের ম্যাচ মাঠে নামবে রিয়াল। লা লিগার এই ম্যাচে তাদের প্রতিপক্ষ রিয়াল বেতিস। এরপর চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে তারা।

কিউটিভি/অনিমা/২৮ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৫:১৫

▎সর্বশেষ

ad