ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

আইএসকেডিজে আন্তর্জাতিক কারাতে কাপে বাংলাদেশের ১৫ সোনা

Ayesha Siddika | আপডেট: ২৭ ফেব্রুয়ারী ২০২৫ - ১০:৪১:১৫ পিএম

স্পোর্টস ডেস্ক : শ্রীলংকার অনুরাধাপুরায় অনুষ্ঠিত ১২তম উন্মুক্ত আইএসকেডিজে আন্তর্জাতিক কারাতে কাপ-২০২৫-এ ১৫টি সোনা, ৩টি রুপা এবং ৫টি ব্রোঞ্জ পদক জিতেছে মার্শাল আর্ট ফাউন্ডেশনের প্রতিযোগীরা।

গত ২২ ও ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশ। বাংলাদেশ, ভারত, নেপাল, ফিলিস্তিন এবং শ্রীলংকার প্রায় ২ হাজার জন খেলোয়াড় অংশ নিয়েছেন এই প্রতিযোগিতায়। কোচ সাজ্জাদ হোসাইনের নেতৃত্বে মার্শাল আর্ট ফাউন্ডেশনের ১০ খেলোয়াড় অংশ নিয়েছিলেন এই প্রতিযোগিতায়।

একক কাতা, দলগত কাতা এবং কুমিতে- এই তিন ক্যাটাগরিতে অংশ নিয়েছেন মার্শাল আর্ট ফাউন্ডেশনের প্রতিযোগীরা। একক কাতায় সোনা জিতেছে সাবেকাতুল জান্নাহ, সিদরাতুল মুনতাহা, অপূর্ব মজুমদার, রাইয়ান সিদ্দিক, ইকরামুল তাহসিম, কাজি ইসতিয়াক জোহান ও আব্দুর রউফ।

মেয়েদের দলগত কাতায় সোনা পেয়েছে করে সাবেকাতুল জান্নাহ, অর্পা মজুমদার ও সিদরাতুল মুনতাহা। ছেলেদের বিভাগে ইকরামুল তাহসিম, কাজি ইসতিয়াক জোহান ও আব্দুর রউফও জিতেছে সোনা। কুমিতে ইভেন্টে সোনা পেয়েছে সাবেকাতুল জান্নাহ, সিদরাতুল মুনতাহা, তাসফিয়া ইসলাম তানহা, অপূর্ব মজুমদার, কাজি ইসতিয়াক জোহান ও আব্দুর রউফ।  

 

 

কিউটিভি/আয়শা/২৭ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ১০:৩৩

▎সর্বশেষ

ad