ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

হানিয়াকে নিয়ে মিথ্যাচার, ফেঁসে গেলেন আদনান ফয়সাল

Ayesha Siddika | আপডেট: ১৩ মার্চ ২০২৬ - ০৭:৪৬:২২ পিএম

বিনোদন ডেস্ক : পাকিস্তানি অভিনেতা ও ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর মেরাজ হক সম্প্রতি পডকাস্ট হোস্ট আদনান ফয়সালের বিরুদ্ধে ‘ভণ্ডামির’ অভিযোগ তুলেছেন। জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরকে নিয়ে আদনান ফয়সালের করা এক মন্তব্যের পরিপ্রেক্ষিতে এই বিতর্কের সূত্রপাত হয়।

বিতর্কটি শুরু হয় যখন ‘এফএইচএম পাকিস্তান’-এর মালিক আদনান ফয়সাল দাবি করেন, তার পডকাস্টে আসার জন্য হানিয়া আমির ২০ লক্ষ (২ মিলিয়ন) রুপি দাবি করেছিলেন।

সম্প্রতি ফয়সাল কোরাইশির সঞ্চালিত একটি অনুষ্ঠানে পুনরায় তিনি এই দাবি করেন। আদনান ফয়সাল জানান, তিনি প্রায় ৭০০টিরও বেশি সাক্ষাৎকার নিয়েছেন এবং কাউকে কখনো টাকা দেননি। তার ভাষ্যমতে, ফয়সাল কোরাইশির মতো তারকাকে যেখানে তিনি পারিশ্রমিক দেননি, সেখানে হানিয়া আমিরকে টাকা দেওয়ার প্রশ্নই ওঠে না।

আদনান ফয়সালের এই মন্তব্যের পরই সরব হন মেরাজ হক। তিনি অভিযোগ করেন, আদনানের টিম উল্টো মেরাজকে তাদের পডকাস্টে আসার আমন্ত্রণ জানিয়েছিল, তবে শর্ত ছিল মেরাজকেই ২ লক্ষ ৮৫ হাজার রুপি দিতে হবে।

একে ‘প্রমোশনাল এক্সপোজার’ বা প্রচারণার সুযোগ হিসেবে উল্লেখ করা হয়েছিল। মেরাজ এই প্রস্তাব প্রত্যাখ্যান করে জানান, তিনি কোথাও ইন্টারভিউ দেওয়ার জন্য টাকা দেন না। মেরাজের এই অভিযোগের পর আরও অনেক কনটেন্ট ক্রিয়েটর আদনান ফয়সালকে নিয়ে মুখ খুলতে শুরু করেছেন।

ট্রাভেল ইনফ্লুয়েন্সার জেনিথ ইরফানও একই ধরনের প্রস্তাব পাওয়ার কথা জানিয়ে বিষয়টিকে ‘সন্দেহজনক’ বলে অভিহিত করেন। সামাজিক মাধ্যমে তালহা ভাইবস নামে একজন অভিযোগ করেন, পডকাস্টে আসার জন্য তার কাছে ৩ লক্ষ রুপি চাওয়া হয়েছিল। অভিনেত্রী আইমান খান এই বিতর্কিত পোস্টে হাসির ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন, যা নেটিজেনদের মাঝে আলোচনার খোরাক জুগিয়েছে।

ঘটনাটি পাকিস্তানের ডিজিটাল মাধ্যমে পারিশ্রমিক ও স্বচ্ছতা নিয়ে বড় ধরনের বিতর্কের জন্ম দিয়েছে। নেটিজেনদের মতে, একদিকে বড় তারকাদের ‘চাহিদা’ নিয়ে সমালোচনা করা এবং অন্যদিকে ছোট ক্রিয়েটরদের কাছ থেকে টাকা চেয়ে সাক্ষাৎকার নেওয়া চরম দ্বিমুখী আচরণ।

 

 

আয়শা/১৩ মার্চ ২০২৬,/সন্ধ্যা ৭:৪০

▎সর্বশেষ

ad