ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

জোহরের আগের সুন্নত পড়তে না পারলে করণীয় কী

Ayesha Siddika | আপডেট: ২৫ ফেব্রুয়ারী ২০২৫ - ০৫:১২:৩৩ পিএম

ডেস্ক নিউজ : প্রশ্ন: কখনো কখনো সময় স্বল্পতার কারণে জোহরের আগের চার রাকাত সুন্নত পড়তে পারি না। জোহরের ফরজ আদায়ের পর তা আদায় করি। 

এক্ষেত্রে সমস্যা যেটা হয় সেটা হল- এই চার রাকাত সুন্নত আগে পড়ব নাকি পরবর্তী দুই রাকাত সুন্নত আগে পড়ব- তা ঠিক করতে পারি না। এক্ষেত্রে সঠিক নিয়ম কী? আমি চার রাকাত আগে পড়ব, নাকি দুই রাকাত আগে পড়ব? 

উত্তর: জোহরের আগের চার রাকাত সুন্নত সময়মত পড়তে না পারলে তা জোহরের পরবর্তী দুই রাকাত সুন্নত পড়ার পর  আদায় করবেন।

হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জোহরের আগের চার রাকাত পড়া না হলে তা জোহরের পরবর্তী দুই রাকাতের পর আদায় করতেন। (সুনানে ইবনে মাজাহ, হাদিস ১১৫৮)

হজরত আমর ইবনে মাইমূন রহ. থেকে বর্ণিত, তিনি বলেন, কারো জোহরের আগের চার রাকাত ছুটে গেলে সে যেন তা জোহরের (পরবর্তী দুই রাকাতের) পর আদায় করে নেয়। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদিস ৬০২৭)

সূত্র: আলমুহীতুল বুরহানী ২/২৩৫; ফাতহুল কাদীর ১/৪১৫; শরহুল মুনইয়া, পৃ. ৩৯৯; ফাতাওয়া তাতারখানিয়া ২/৩০২; আলবাহরুর রায়েক ২/৭৫; ইমদাদুল ফাত্তাহ, পৃ. ৫০২; রদ্দুল মুহতার ২/৫৮

 

 

কিউটিভি/আয়শা/২৫ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৪:৩৩

▎সর্বশেষ

ad