ব্রেকিং নিউজ
আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে যমুনায় ৮ দলের প্রতিনিধি, আশপাশ এলাকায় নেতাকর্মীরা বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির  মেয়েকে ধর্ষণ, নরপিশাচ পিতার কারাদণ্ড কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল

কোহলি নন, বেঙ্গালুরুর অধিনায়ক হলেন অখ্যাত একজন

Ayesha Siddika | আপডেট: ১৩ ফেব্রুয়ারী ২০২৫ - ০৬:০৪:৫৯ পিএম

স্পোর্টস ডেস্ক : রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে আইপিএল ২০২৫-এ দলটির অধিনায়ক হচ্ছেন বিরাট কোহলি, এমন একটা গুঞ্জন শেষ অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল। কিন্তু শেষমেশ তাকে অধিনায়কত্বে ফেরাচ্ছে না বেঙ্গালুরু।

কোহলির তুলনায় অখ্যাত পাতিদার। তবে আইপিএলে যথেষ্ট দামী খেলোয়াড় তিনি। ৩১ বছর বয়সী পাতিদার ২০২১ সাল থেকে আরসিবির হয়ে খেলছেন এবং দলের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি এখন পর্যন্ত ২৮ ম্যাচে ১৫৮.৮৫ স্ট্রাইক রেটে ৭৯৯ রান করেছেন। ২০২৫ আইপিএল নিলামের আগে তাকে ধরে রেখেছিল বেঙ্গালুরু, দলের গুরুত্বপূর্ণ একজন বলেই তো!

পাতিদার এর আগে ঘরোয়া ক্রিকেটে মধ্যপ্রদেশের অধিনায়কত্ব করেছেন, যেখানে তিনি ২০২৪-২৫ মৌসুমের সৈয়দ মুশতাক আলি ট্রফি ও বিজয় হজারে ট্রফিতে দলকে নেতৃত্ব দেন। সৈয়দ মুশতাক আলি ট্রফিতে তিনি ৬১.১৪ গড়ে ও ১৮৬.০৮ স্ট্রাইক রেটে ৪২৮ রান করে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হন। বিজয় হজারে ট্রফিতে তার সংগ্রহ ছিল ৫৬.৫০ গড়ে ২২৬ রান, স্ট্রাইক রেট ছিল ১০৭.১০।

আইপিএলে এখনো শিরোপা জিততে না পারা আরসিবি ২০১৬ সালে সর্বশেষ ফাইনাল খেলেছিল। যদিও গত পাঁচ মৌসুমের মধ্যে চারবার প্লে-অফে জায়গা করে নিয়েছে তারা। ২০২৪ মৌসুমেও টানা ছয় ম্যাচ জিতে শেষ চারে পৌঁছেছিল দলটি, তবে এলিমিনেটর ম্যাচে পরাজিত হয়।  

পাতিদারকে অধিনায়ক ঘোষণার পর অধিনায়কের ঘোষণার অপেক্ষায় থাকা দলের সংখ্যা নেমে এল দুইয়ে। কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালস এখনো তাদের নতুন অধিনায়ক ঘোষণা করেনি। এর আগে কেকেআরের অধিনায়ক শ্রেয়াস আইয়ার এবার পাঞ্জাব কিংসের নেতৃত্ব দেবেন, আর দিল্লির সাবেক অধিনায়ক ঋষভ পন্ত এখন লখনৌ সুপার জায়ান্টসের দায়িত্ব পেয়েছেন।

 

 

কিউটিভি/আয়শা/১৩ ফেব্রুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৬:০০

▎সর্বশেষ

ad