ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

আমাদের দেশেও ভ্যাট সিঙ্গেল রেটে আনতে হবে

Ayesha Siddika | আপডেট: ১৩ ফেব্রুয়ারী ২০২৫ - ০৫:৩৫:১৬ পিএম

ডেস্ক নিউজ : অর্থনীতির এমন টালমাটাল অবস্থায় কর বাড়ানোর সিদ্ধান্তকে ভুল পদক্ষেপ বলে মন্তব্য করেছেন গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান মাশরুর রিয়াজ। তিনি বলেন, ভুল সময়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের দেশেও ভ্যাট সিঙ্গেল রেটে আনতে হবে। কিন্তু এটা করার সময় কি এখন, যখন দুই-আড়াই বছর ধরে মূল্যস্ফীতির অভিঘাত সব শ্রেণি-পেশার মানুষকে চেপে ধরেছে? এই সময়ে এটা করা ঠিক হয়নি। জাগো নিউজ আয়োজিত ‘ভোক্তার কাঁধে বাড়তি করের বোঝা: উত্তরণে করণীয়’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন।

মাশরুর রিয়াজ বলেন, ভ্যাটের হার একসময় বাড়াতে হতো। কিন্তু এই সময় আইএমএফের চাপে বাড়াতে হয়েছে। আইএমএফ লাগবে কী লাগবে না সেটা অন্য আলোচনা। ম্যাক্র ক্রাইসিসে আইএমএফের কিছু সুবিধা থাকে, যদি আপনি রাইটলি ম্যানেজ (সঠিকভাবে পরিচালনা) করতে পারেন। এই জায়গায় আমরা আইএমএফকে রাইটলি ম্যানেজ করতে পারিনি। তারা প্রেশার দেবেই, ট্যাক্স-জিডিপি রেশিও বাড়াতে হবে। কিন্তু এই সময়? এখানে নেগোসিয়েশন ফেইলিওর হয়েছে।

এই অর্থনীতিবিদ বলেন, করহার পরিবর্তন করতে চাইলে যৌক্তিক রোড ম্যাপ দিতে হয়। ব্যবসায়ী ও ভোক্তাকে তৈরি হতে হয়। এটা এখানে হয়নি। উল্টো বছরের মাঝখানে এটা বাড়ানো হয়েছে। আমাদের রেগুলেটরি ফ্রেম ওয়ার্কে প্রেডিক্টিবিলিটি অত্যন্ত কম। কারণ এসআরও-এর মতো শক্তিশালী অস্ত্র এনবিআরের আছে। সব কিছু আইনে যেতে হয় না। সেটার কিছু প্রয়োজনীয়তা আছে। তবে গত ১৫ বছরে এর মিস ইউজটা বেশি হয়েছে। হার দিয়ে কর বাড়ানো যায় না জানিয়ে তিনি বলেন, এটা কোনো দেশে হয়নি। যদি বাড়েও তবুও এটা সাময়িক, সাস্টেনেবল না।

 

 

কিউটিভি/আয়শা/১৩ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৫:২২

▎সর্বশেষ

ad