৫৮ কেজি গাঁজাসহ একজনকে ধরল র‍্যাব

Ayesha Siddika | আপডেট: ২৬ জানুয়ারী ২০২৫ - ০৭:৩৫:১৭ পিএম

ডেস্ক নিউজ : গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-১, গত ২৫ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানাধীন পুনিআউট রেলক্রসিং এলাকা থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করে। 

অপর অভিযানে র‍্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি দল ব্রাহ্মণবাড়িয়ার কসবার রানিয়ারা বিষ্ণপুর এলাকা থেকে ২৮.১ কেজি গাঁজাসহ একজনকে আটক করে। আটক ব্যক্তি জেলার কসবা থানার সহিদ মিয়ার ছেলে মো. রুহুল আমীন।

এদিকে মো. মশিহুর রহমান সোহেল সহকারী পুলিশ সুপার (মিডিয়া) জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ব্রাহ্মণবাড়িয়া জেলার সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাব-৯, সিলেটের গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

 

 

কিউটিভি/আয়শা/২৬ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:৩০

▎সর্বশেষ

ad