ব্রেকিং নিউজ
আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল ভারত-পাকিস্তানও এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বসানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর ক্ষমতা হারানোর চরম ঝুঁকিতে নেতানিয়াহু হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৯৮ হাজার চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর কূটনীতিতে নতুন মাইলফলক: মির্জা ফখরুল প্রাথমিকের ১৪ হাজার নতুন শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর বাংলাদেশকে ১৩ হাজার ২০০ কোটি টাকা জরুরি সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা, নিন্দা দেশটির বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

ছুটির দিনে মেট্রোরেল চলাচলের সময় বাড়লো

Ayesha Siddika | আপডেট: ১৬ জানুয়ারী ২০২৫ - ০৯:০৩:৫২ পিএম

ডেস্ক নিউজ : রাজধানীবাসীর কাছে জনপ্রিয় হয়ে ওঠা গণপরিবহন মেট্রোরেলের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার বিকেল সাড়ে ৩টার পরিবর্তে ৩টা থেকে মেট্রোরেল চলাচল শুরু হবে। সে হিসাবে ছুটির দিনে মেট্রোরেল চলাচলের সময় বেড়েছে। আগামীকাল ১৭ জানুয়ারি থেকে নতুন সময়সূচি কার্যকর হবে।

মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপ-ব্যবস্থাপকের (প্রশাসন) সই করা নতুন সময়সূচি থেকে এ তথ্য জানা যায়। গতকাল বুধবার (১৫ জানুয়ারি) নতুন সময়সূচি দেওয়া হলেও সেটি গণমাধ্যমে আসে বৃহস্পতিবার। 

নতুন সময়সূচিতে জানানো হয়, ১৭ জানুয়ারি থেকে প্রতি শুক্রবার বিকেল সাড়ে ৩টার পরিবর্তে ৩টা থেকে মেট্রো চলাচল করবে। সে হিসেবে উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন ছাড়বে বিকেল ৩টায় এবং সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ৯টায়। অন্যদিকে, মতিঝিল থেকে প্রথম ট্রেন বিকেল ৩টা ২০ মিনিটে ছাড়বে এবং সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৪০ মিনিটে। উভয় দিকের চলাচলে প্রতি ট্রেনের মধ্যে বিরতি থাকবে ১০ মিনিট।

নতুন সূচি অনুযায়ী, উত্তরা উত্তর স্টেশন থেকে শুক্রবার দুপুর ২টা ৪৫ মিনিট থেকে এবং মতিঝিল স্টেশন থেকে দুপুর ৩টা ৫ মিনিটে একক যাত্রার টিকিট বিক্রি শুরু হবে। একই সঙ্গে র‌্যাপিড পাস কেনা এবং এমআরটি বা র‌্যাপিড পাসে টাকা প্রবেশ করানো যাবে। মেট্রোরেল চলাচলের অন্য সব কার্যক্রম আগের মতোই অপরিবর্তিত থাকবে বলেও জানানো হয়েছে।

 

কিউটিভি/আয়শা/১৬ জানুয়ারী ২০২৫,/রাত ৯:০০

▎সর্বশেষ

ad