ব্রেকিং নিউজ
আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল ভারত-পাকিস্তানও এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বসানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর ক্ষমতা হারানোর চরম ঝুঁকিতে নেতানিয়াহু হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৯৮ হাজার চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর কূটনীতিতে নতুন মাইলফলক: মির্জা ফখরুল প্রাথমিকের ১৪ হাজার নতুন শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর বাংলাদেশকে ১৩ হাজার ২০০ কোটি টাকা জরুরি সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা, নিন্দা দেশটির বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

অটোতে করে সাইফকে হাসপাতালে নিয়ে যান ইব্রাহিম

Ayesha Siddika | আপডেট: ১৬ জানুয়ারী ২০২৫ - ০৮:৪৬:১৮ পিএম

বিনোদন ডেস্ক : সাইফ আলি খানকে ছুরিকাঘাতের ঘটনায় আতঙ্কে বলিপাড়া। ৫৪ বছর বয়সি এই সুপারস্টারকে ছয়বার ছুরিকাঘাত করে হামলাকারী। প্রচুর রক্তক্ষরণ হলেও এখন শঙ্কামুক্ত রয়েছেন এই অভিনেতা। পরিবার নিয়ে মুম্বাইয়ের বান্দ্রায় ‘সৎগুরু শরণ বিল্ডিং’ নামের একটি ভবনে থাকেন ‘নবাব’ খ্যাত সাইফ। গতকাল বুধবার রাত ২টার দিকে সেই বাড়িতে হানা দেয় দুষ্কৃতকারী। ওই সময় তাকে ছুরিকাঘাত করা হয়। 

হামলার পর রক্তাক্ত সাইফকে হাসপাতালে নিয়ে যান ছেলে ইব্রাহিম। বাড়ি থেকে দুই কিলোমিটার দূরের লীলাবতী হাসপাতালে সাইফকে নিয়ে যান বড় ছেলে। এমনকি নিজেদের গাড়ি তৈরি না থাকায় তিন চাকার অটোরিকশায় করে বাবাকে হাসপাতালে নেন ইব্রাহিম। হয়তো সময় ক্ষেপণ না করাতেই শঙ্কা থেকে বেঁচে গেছেন এই অভিনেতা।

হামলার পরের একটি ভিডিওতে দেখা যায়, অটোরিকশার পাশে দাঁড়িয়ে রয়েছেন সাইফপত্নী কারিনা। কথা বলছেন বাড়ির দেখাশোনায় নিয়োজিতদের সঙ্গে। যদিও হামলার সময় বাসায় ছিলেন না নায়িকা।

এই হামলায় সাইফ আলী খান আহত হলেও তার পরিবারের অন্য সদস্যরা সুস্থ রয়েছেন। পুলিশ বলছে, চুরির উদ্দেশ্যেই ওই ব্যক্তি সাইফের বাড়িতে ঢুকেছিল। তবে, বাড়িটিতে ওই ব্যক্তি কীভাবে প্রবেশ করেছিল তা ধরা পড়েনি বাড়িতে থাকা সিসিটিভি ক্যামেরায়। হামলার আগের দুই ঘণ্টার ফুটেজে কাউকে বাড়িটিতে ঢুকতে দেখা যায়নি। ধারণা করা হচ্ছে, হামলাকারী আরও আগে বাড়িটিতে প্রবেশ করেছিল। পুলিশের ধারণা, বাড়িটির কোনো ব্যক্তির সহায়তায় হামলাকারী সেখানে প্রবেশ করে। এ নিয়ে করা হচ্ছে তদন্ত।

বর্তমানে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন সাইফ আলী খান। অস্ত্রোপচারের মাধ্যমে অভিনেতার শরীর থেকে ছুরির অংশ বের করা হয়েছে। তবে, সাইফের স্নায়ুর অস্ত্রোপচারও সফলভাবে শেষ হয়েছে। পাশাপাশি অভিনেতার ‘কসমেটিক সার্জারি’ সম্পন্ন হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, সাইফ এখন শঙ্কামুক্ত।

 

 

কিউটিভি/আয়শা/১৬ জানুয়ারী ২০২৫,/রাত ৮:৪৪

▎সর্বশেষ

ad