ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

৬ দাবিতে স্মারকলিপি জবি ছাত্রশিবিরের

Ayesha Siddika | আপডেট: ১২ জানুয়ারী ২০২৫ - ১০:০০:০৪ পিএম

ডেস্ক নিউজ : অবিলম্বে জকসু নির্বাচনের রোডম্যাপ, দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরসহ ছয় দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রশিবির। রোববার জবি শাখা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি আসাদুল ইসলাম ও সেক্রেটারি রিয়াজুল ইসলামের যৌথ স্বাক্ষরিত একটি স্মারকলিপি দেওয়া হয়।

এতে বলা হয়, দীর্ঘদিন ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অস্থায়ী আবাসন নিশ্চিতকরণ, জকসু নির্বাচন এবং দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরের গুরুত্বপূর্ণ দাবি উপেক্ষিত রয়েছে, যা শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক ও সাংস্কৃতিক উন্নয়নে মারাত্মক বাধা সৃষ্টি করছে।

স্মারকলিপিতে শিবিরের পক্ষ থেকে অবিলম্বে জকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার দাবি জানানো হয়। এ ছাড়াও দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত সেনাবাহিনীর তত্ত্বাবধানে হস্তান্তর করে শিক্ষার্থীদের জন্য উন্নত শিখন ও গবেষণা পরিবেশ নিশ্চিত করা নতুন ক্যাম্পাস, জকসু ও আবাসন সংক্রান্ত কাজ তদারকির জন্য ছাত্র-শিক্ষার্থীদের সমন্বয়ে একটা টিম/ কমিটি গঠন করার দাবি জানায় সংগঠনটি।

এতে আরও উল্লেখ করা হয়, প্রতি মাসে কমপক্ষে একবার ছাত্র-শিক্ষক মতবিনিময় সভার আয়োজন করতে হবে। অস্থায়ী হল নির্মাণ করে অগ্রাধিকার ভিত্তিতে অস্বচ্ছল শিক্ষার্থীদের অস্থায়ী আবাসনের ব্যবস্থা করতে হবে। এ সময় পূর্বে ছাত্রশিবিরের প্রস্তাবিত ১৭ দফা দাবিগুলো অতিদ্রুত দৃশ্যমান কাজে রূপান্তরিত করার দাবিও জানানো হয়।

প্রসঙ্গত, রোববার থেকে তিন দাবিতে অনশনে বসেছেন জবি শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এসব দাবির সঙ্গেও একাত্মতা পোষণ করেছে শাখা শিবির।

 

কিউটিভি/আয়শা/১২ জানুয়ারী ২০২৫,/রাত ৯:৫৮

▎সর্বশেষ

ad